২৪ ঘণ্টা অনলাইন : গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত দক্ষিণী সিনেমা ‘কুলি’। মুক্তির পর এখন পর্যন্ত বক্স অফিসে সিনেমাটি ৫০০ কোটির ব্যবসা করেছে। এই সিনেমায় বরাবরের মতোই অভিনয়ে স্বকীয়তা বজায় রেখেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। সেখানে একগুচ্ছ দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে।
সম্প্রতি এই ছবিতে আমির অভিনীত চরিত্র নিয়ে তৈরি হয় নানা জল্পনা। ‘কুলি’ ছবিতে ‘দহ’ নামে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন আমির। এই চরিত্র নিয়ে আমিরের ভাষ্য, রজনীকান্তের সঙ্গে অভিনয় করে নিজেকে ধন্য মনে করেছিলেন তিনি। তবে সম্প্রতি আমিরের এক আর্টিকেল ভাইরাল হয়; তাতে এই সিনেমায় অভিনয়কে আমির তার অভিনয় জীবনের একটি বড় ভুল বলে উল্লেখ করেন বলে দাবি নেটিজেনদের। এবার এমন গুঞ্জনে জল ঢালল অভিনেতার টিম।
আমিরের টিমের পক্ষ থেকে বলা হয় যে এমন কোনো মন্তব্য তিনি করেননি বা এমন কোনও উক্তিও তিনি কোনো সাক্ষাৎকারে বলেননি। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ ছবিতে আমিরের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই তাকে শুভেচ্ছায় ভরিয়েছিলেন দর্শক। সেখানে তাকে দেখা যাচ্ছিল এক্কেবারে রাফ অ্যান্ড টাফ লুকে। সাদা কালো ছবিতে ফুটে উঠেছিল আমিরের এক আলাদা অভিব্যক্তি। চোখে সানগ্লাস, মুখে চুরুট নিয়ে ধূমপান করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমিরের এই লুক প্রকাশ্যে আসার পর তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।