শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সুদের হার কমানোর পথে ফেড, রাজনৈতিক উত্তেজনা বাড়ছে

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) চলতি সপ্তাহের নীতিনির্ধারণী বৈঠকে দুর্বল চাকরি বাজারের কারণে এ বছরের প্রথম সুদের হার কমানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে।  তবে বৈঠকটিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করায় স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকটির অবস্থান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
খবর এএফপি’র।

ডিসেম্বরে সর্বশেষ এই হার কমানোর পর থেকে ফেড সুদের হার ৪.২৫ থেকে ৪.৫০ শতাংশ সীমার মধ্যে ধরে রেখেছে, যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্কের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতির প্রভাব পর্যবেক্ষণ করা যায়।
বিশ্লেষকরা এখন ব্যাপকভাবে আশা করছেন, বুধবার শেষ হওয়া দুই দিনের বৈঠকে ফেড ২৫ বেসিস পয়েন্ট হারে সুদ কমাবে।

আটলান্টিক কাউন্সিলের আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের চেয়ার জশ লিপস্কি বলেন, মজার ব্যাপার হলো, ফেড কী করবে তা খুব পরিষ্কার। তারপরও বৈঠকটিকে ঘিরে প্রচুর নাটকীয়তা দেখা দিয়েছে। আগস্টে ফেড গভর্নর অ্যাড্রিয়ানা কুগলারের আগাম পদত্যাগে সৃষ্টি হওয়া শূন্যপদে, ট্রাম্প দ্রুত তার প্রধান অর্থনৈতিক উপদেষ্টা স্টিফেন মিরানকে মনোনীত করেছেন।  রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট অনুমোদন দিলে, মিরান পরবর্তী ফেড বৈঠকেই যোগ দিতে পারেন।

মন্দার ঝুঁকি: বুধবারের বৈঠকে বাজারের দৃষ্টি থাকবে ফেডের ভবিষ্যৎ সুদ কমানোর গতি ও মাত্রা নিয়ে। কেপিএমজি’র প্রধান অর্থনীতিবিদ ডায়ান স্বংক আশা করছেন, এটি একটি শিথিলীকরণ চক্রের সূচনা করবে। যদিও ফেড এখনই পূর্ণ প্রতিশ্রুতি দিতে চাইবে না। তবে সাম্প্রতিক তথ্য বলছে, আগস্টে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়ে ২.৯ শতাংশে পৌঁছেছে, যা বছরের সর্বোচ্চ। বিশ্লেষকরা সতর্ক করে বলেন, মুদ্রাস্ফীতির চাপ পুরোপুরি কমেনি।

ওয়েলস ফার্গোর এক নোটে বলা হয়েছে, চাকরি বাজার ভঙ্গুর অবস্থায় রয়েছে। চাকরি প্রায় স্থবির, কর্মীদের আস্থা হ্রাস পাচ্ছে ও বেকারত্ব হার অনেকের মতে, পূর্ণ কর্মসংস্থানের সীমা অতিক্রম করেছে। এর ফলে মন্দার ঝুঁকি আরও বেড়েছে। স্টিফেন মিরান ফেডে যোগ দিলে হার কমানোর মাত্রা নিয়ে ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) মধ্যে ২৫ বেসিস পয়েন্ট, ৫০ বেসিস পয়েন্ট অথবা অপরিবর্তিত রাখার মধ্যে বিভাজন হতে পারে। লিপস্কি বলেন, এটি এমন কিছু নয়, যা আমরা ফেডের কাছ থেকে অভ্যস্ত। কারণ ঐতিহাসিকভাবে এরা প্রায় সর্বসম্মতভাবে ভোট দেয়।

বিশ্লেষকরা সতর্ক করছেন, ফেডের গঠন দ্রুত পরিবর্তিত হতে পারে। আঞ্চলিক ১২টি ফেড ব্যাংকের প্রেসিডেন্টদের প্রতি পাঁচ বছর অন্তর পুনর্নিয়োগ করতে হয়। যদিও অতীতে কোনো পরিবর্তনের নজির নেই। লিপস্কি বলেন, বাজার কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে ঝুঁকিগুলোকে কম করে মূল্যায়ন করছে। অথচ এর প্রভাব ভবিষ্যতের মুদ্রানীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।