শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি শান্তি পরিকল্পনা থেকে সরে দাঁড়াল সুদান সরকার

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ০১:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অলাইন : চার প্রভাবশালী বিদেশি শক্তির প্রস্তাবিত নতুন শান্তি পরিকল্পনার বিরুদ্ধে শনিবার আপত্তি জানিয়েছে সেনাবাহিনী সমর্থিত সুদান সরকার। খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। সুদান সরকার জানিয়েছে যে যুদ্ধ পরবর্তী রাজনৈতিক রূপান্তর থেকে তাদের বাদ দেওয়ার যে কোনো প্রস্তাব তারা প্রত্যাখ্যান করে। শুক্রবার যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিসর যৌথভাবে সুদানে দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে মানবিক অস্ত্রবিরতি, এরপর স্থায়ী যুদ্ধবিরতি এবং বেসামরিক শাসনে উত্তরণের প্রস্তাব দেয়। 

তবে তারা ইঙ্গিত দেয়, কোনো যোদ্ধা পক্ষই এই রূপান্তরের অংশ হতে পারবে না। খার্তুমের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা যুদ্ধ বন্ধের প্রচেষ্টা স্বাগত জানায়। তবে এমন হস্তক্ষেপ মেনে নেবে না, যা সুদানি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও বৈধ প্রতিষ্ঠানকে সম্মান করে না এবং যা দেশের জনগণ ও ভূমি রক্ষার অধিকারের বিপরীতে যায়। বর্তমানে সুদানের প্রতিষ্ঠানগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, যারা এপ্রিল ২০২৩ থেকে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সঙ্গে যুদ্ধে লিপ্ত।

গত মে মাসে সেনাবাহিনী একটি নতুন বেসামরিক নেতৃত্বাধীন সরকার গঠন করে, যার ঘোষিত লক্ষ্য ছিল রূপান্তরের কাজ সম্পন্ন করা এবং আরএসএফ থেকে সমগ্র সুদানকে মুক্ত করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সুদানকে কীভাবে শাসন করা হবে- তা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কেবল সুদানি জনগণই নির্ধারণ করবে আর রূপান্তর সরকার সেই প্রক্রিয়া নেতৃত্ব দেবে। চার বিদেশি শক্তির প্রস্তাবে যা সাধারণত ‘কোয়াড’ নামে পরিচিত, তিন মাসের মানবিক অস্ত্রবিরতি, এরপর স্থায়ী যুদ্ধবিরতি এবং নয় মাসব্যাপী বেসামরিক নেতৃত্বাধীন সরকারের দিকে রূপান্তরের কথা বলা হয়েছিল।

কোয়াডের বিবৃতিতে বলা হয়, সুদানের ভবিষ্যৎ শাসনব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে সুদানি জনগণের দ্বারা নির্ধারিত হবে, যা কোনো যোদ্ধা পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হবে না। কিন্তু সুদান সরকার পাল্টা জবাবে স্পষ্ট করে জানায়, তারা বিদেশি ভাড়াটে সন্ত্রাসী নিয়োগ করে সুদানি পরিচয় মুছে দেওয়ার চেষ্টা করা এক বর্ণবাদী সন্ত্রাসী মিলিশিয়ার (আরএসএফ) সঙ্গে নিজেদের সমতুল্য করার যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করে। উল্লেখ্য যে আরএসএফ’র বিরুদ্ধে আমিরাতের অর্থায়নে বিদেশি যোদ্ধাদের সহায়তা নেওয়ার অভিযোগ রয়েছে। তবে আবুধাবি এ অভিযোগ অস্বীকার করেছে।

একই দিনে কোয়াড জানায় যে মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট সহিংসগোষ্ঠীগুলোকেও এই রূপান্তরে কোনো ভূমিকা দেওয়া হবে। শুক্রবার যুক্তরাষ্ট্র সুদানের অর্থমন্ত্রী গেব্রেইল ইব্রাহিমের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে। তিনি দারফুরে সেনাবাহিনীর পক্ষে লড়াই করা এক সশস্ত্র গোষ্ঠীর নেতা। একই সঙ্গে সেনা-সমর্থিত ইসলামপন্থী মিলিশিয়া ‘বারা ইবনে মালিক ব্রিগেড’-এর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়। ইব্রাহিমের নেতৃত্বাধীন ন্যায় ও সমতা আন্দোলন (জেইএম) শনিবার নিষেধাজ্ঞাকে বাস্তব মূল্য বিবর্জিত, অন্যায় ও আইনি ভিত্তি বা যৌক্তিকতা বিহীন পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে।

সুদানে চলমান সংঘাতে ইতিমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে এবং জাতিসংঘের মতে এটি বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে । বারবার আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও উভয় পক্ষই সমঝোতার অনীহা দেখিয়েছে। বর্তমানে সেনাবাহিনী সুদানের পূর্ব, উত্তর ও মধ্যাঞ্চল নিয়ন্ত্রণ করছে আর আরএসএফ দক্ষিণের কিছু অংশ ও প্রায় পুরো পশ্চিম দারফুর অঞ্চল নিজেদের দখলে রেখেছে। সেখানে আরএসএফ একটি সরকার ঘোষণার পর দেশটিতে বিভক্তির আশঙ্কা তৈরি করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।