শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চীনে রফতানি বাড়ানো জরুরি : বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত - ১৩ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, তৈরি পোশাকসহ অনেক খাতে বাংলাদেশ এগিয়ে থাকলেও সামগ্রিকভাবে পিছিয়ে আছে। বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে চীনে পণ্যের রফতানি বাড়ানো জরুরি। পাশাপাশি তিনি বাংলাদেশে জ্বালানি, অবকাঠামোসহ উদ্ভাবনী শিল্পে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবাস এবং চায়নিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)।বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’-এর উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সারাবাংলা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ইআরডি প্রধান মিনারা মাহরুখ, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সবুর হোসেন এবং সিইএবি প্রেসিডেন্ট হান কুন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে চীনের বিনিয়োগ ইতোমধ্যেই তিনশ শতাংশ বেড়েছে। আমাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগোতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও অগ্রগতি অর্জন করবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর বিপুল প্রাণহানি ঘটে। অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। ইতোমধ্যেই চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের রফতানি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। চলতি বছরে বাংলাদেশ থেকে চীনে আম রফতানি হয়েছে। আনারস ও পেয়ারা রফতানির বিষয়েও আলোচনা এগোচ্ছে।’এ সময় তিনি জানান, আগামী রোববার ট্যারিফ ইস্যুতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম দেশ যারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সম্মতি দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় চীন সহযোগী হতে চায়। এই প্রদর্শনী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিনারা মাহরুখ বলেন, ‘চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু রাষ্ট্র। অবকাঠামো, বিদ্যুৎ, প্রকৌশল ও জ্বালানিসহ বিভিন্ন খাতে তাদের বিনিয়োগ অব্যাহত রয়েছে। কোভিডকালে টিকা ও টেস্টিং কিট সরবরাহ থেকে শুরু করে নানা দুর্যোগে চীন বাংলাদেশের পাশে থেকেছে। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসা দিয়ে তারা অন্তর্বর্তী সরকারকেও সহযোগিতা করেছে।’

বক্তারা বলেন, এই প্রদর্শনী শুধু বাণিজ্যিক মেলা নয়, বরং দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার কার্যকর প্ল্যাটফর্ম। এতে প্রকৌশল, নির্মাণ, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস, কৃষি, আর্থিক সেবা ও পরিবহনসহ বিভিন্ন খাতের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশীদার হিসেবে বাংলাদেশে চীনের সহায়তায় ইতোমধ্যেই পদ্মা রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রদর্শনী সহযোগিতাকে নতুন স্তরে নিয়ে যাবে। দুই দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এতে বাংলাদেশের আটটি এবং চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।