২৪ঘণ্টা অনলাইন : নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেছেন, নেপালের শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত অঙ্গীকারবদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ,মাননীয় সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে জানাই আমার আন্তরিক অভিনন্দন। নেপালের মানুষের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য আমরা সবসময় প্রতীজ্ঞাবদ্ধ।
সহিংস আন্দোলনে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর নতুন নির্বাচনে সংশ্লিষ্ট পক্ষদের মতপার্থক্য দেখা যায়। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির হাতে দায়িত্ব দিতে সবাই কমবেশি সহমত প্রকাশ করলেও পার্লামেন্ট ভাঙার প্রশ্নে দেখা দেয় অচলাবস্থা। শুক্রবার দিনব্যাপী আলোচনার পর অবশেষে রাতে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেলের কাছে শপথ গ্রহণ করেন কার্কি। এরমধ্যে দিয়ে সরকার প্রধান হিসেবে প্রথম কোনও নারীকে পেলো নেপাল।
উল্লেখ্য, প্রধান বিচারপতি পদেও নেপালের প্রথম নারী ছিলেন সুশীলা কার্কি।দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে নেপালে চলমান আন্দোলন সহিংস হয়ে উঠলে দেশটি অস্থিতিশীল হয়ে পড়ে। তবে অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে অচলাবস্থা কাটবে বলে আশা করছেন অনেকে।
অন্তর্তবর্তী সরকার গঠনে নেপালকে অভিনন্দন জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিকট প্রতিবেশি, বন্ধুপ্রতিম গণতান্ত্রিক রাষ্ট্র এবং উন্নয়নে দীর্ঘদিনের অংশীদার হিসেবে দুদেশের মানুষের সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে ভারত।
তরুণ বিক্ষোভকারী থেকে শুরু করে রাজনৈতিক গোষ্ঠী, সবার কাছ থেকেই সমর্থন পেয়েছেন কার্কি। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তার সুপারিশে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। এরপর প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে আগামী ৫ মার্চ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
তথ্যসূত্র: এনডিটিভি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।