শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদা পারভীনের কিডনি-মস্তিষ্ক অচল, অবস্থার উন্নতি নিয়ে অনিশ্চয়তা

প্রকাশিত - ১৩ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:১১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফরিদা পারভীনের কিডনি-মস্তিষ্ক অচল, অবস্থার উন্নতি নিয়ে অনিশ্চয়তা ভালো নেই দেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন, রয়েছেন লাইফ সাপোর্টে। শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে গত শুক্রবার রাতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমে জানান, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বলেন, ফরিদা পারভীন এখন লাইফ সাপোর্টে আছেন। তার কিডনি ও মস্তিষ্ক কাজ করছে না। ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে। 

ডা. আশীষ কুমার আরও জানান, তার হৃদস্পন্দনও অনিয়মিত। এছাড়া রক্তে সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে গেছে। বর্তমানে তিনি মাল্টি অর্গান ফেইলিউরে ভুগছেন। রক্তচাপ কম থাকায় ডায়ালাইসিস করা সম্ভব হয়নি। তাই তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। এছাড়া তিনি জানান, শিল্পীর শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ৬ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর বোঝা যাবে তার অবস্থার উন্নতি হচ্ছে কি না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।