২৪ঘণ্টা অনলাইন : ভর্তা কিংবা মসলা বাটা সব কিছুতেই এখন সবাই ব্লেন্ডার ব্যবহার করেন। এতে সময় , পরিশ্রম দুই-ই বাঁচে। যারা নিয়মিত ব্লেন্ডার ব্যবহার করেন তাদের কিছু বিষয় মাথায় রাখা জরুরি। । যেমন-
সরিষা হোক বা পোস্ত— বাটার সময় বেশি পানি দেওয়া ঠিক নয়। এতে ব্লেন্ডারের ঢাকনার ফাঁক দিয়ে সেই পানি বেরিয়ে আসতে পারে। তাহলে বাটা ঠিক মতো হবে না। অল্প জিনিস বাটতে হলে আগে শুকনো অবস্থায় ব্লেন্ডার ১ মিনিট চালিয়ে দিন। তার পর অল্প অল্প করে পানি দিয়ে যন্ত্রটি চালান। জিনিসটি মণ্ডের আকার নিলে পরিমাণ মতো পানি দিয়ে মেশিন ঘোরাতে হবে।
ব্লেন্ডারে জার ভর্তি করে জিনিসপত্র দেওয়াটাও ঠিক নয়। এতে ব্লেডের অংশে থাকা জিনিসটি বাটা হয়ে গেলেও, উপরটি দানাদানা থাকে।
মশলা বাটার পরে ব্লেন্ডার সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়া দরকার। পানি দিয়ে ধুলে মসলা গন্ধ রয়ে যাবে। তার পর অন্য মশলা বাটতে গেলে সমস্যা হবে। তা ছাড়া, ব্লেন্ডার না ধুয়ে ফেলে রাখলে গন্ধ হওয়ার পাশাপাশি ব্লেডের ধারও কমতে পারে।
ব্লেন্ডারের পানি মুছে তুলে না রাখলে ব্লেডের ধার কমবে। এতে যন্ত্রের উপর চাপ বেশি পড়বে। ফলে, যন্ত্রটি দ্রুত খারাপ হয়ে যেতে পারে।
মিক্সারে নানা রকম সেটিং থাকে। কোন মসলার জন্য কোন মোড দেবেন, তা বুঝতে হবে। মিক্সারের স্পিড বা গতিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।