শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটারের চেয়ে ১০ শতাংশ বেশি ব্যালট ছাপানোর অভিযোগ

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:০৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম বলেন, আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন যে ভোটার তার চেয়েও প্রায় দশ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপিয়েছে। তারপর আমরা আশঙ্কা জানিয়েছি। নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে যদি কেউ ভুল করে তাহলে সেই হলে ব্যালট পেপার পাঠানো হবে।

তিনি বলেন, আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো নির্বাচন হয়নি, যেখানে শতভাগ ভোট কাস্ট হয়েছে। যেখানে শিক্ষিত মানুষের বসবাস। সেখানে ভোট ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু তারা আমাদের কথা দিয়েছিল অতিরিক্ত ব্যালট পেপার নির্বাচন কার্যালয় রাখবেন। কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা হলে হলে প্রত্যেকটা ভোটকেন্দ্রে প্রয়োজনের থেকে বেশি ব্যালট পেপার রাখা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)  দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবু তৌহিদ মো. সিয়াম এসব কথা বলেন। 

তিনি আরও বলেন,গতকাল রাতে আমরা জানতে পারি জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে  ওএমআর মেশিন সরবরাহ করা হয়েছে। এছাড়াও ব্যালট যেখান থেকে প্রিন্ট করা হয়েছে, সেটিও একটি জামায়াতের প্রতিষ্ঠান। আমরা নির্বাচন কমিশনকে জানাই। তারা আমাদেরকে জানান- কোনো সমস্যা হবে না। কিন্তু রাত দেড়টা-২টার দিকে আমরা জানতে পারি ভোট গণনা ওএমআর মেশিনে হবে না। ভোট গণনা ম্যানুয়ালি হবে। একই সঙ্গে রাত ২টার দিকে নির্বাচন কমিশন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে জানায়- পোলিং এজেন্ট থাকতে পারবেন। তার আগে পর্যন্ত আমরা জানতাম বুথে কোনো পোলিং এজেন্ট থাকতে পারবে না। ভোট হবে লাইভে। কিন্তু রাত ২টার সময় পোলিং এজেন্ট ম্যানেজ করা, যারা স্বতন্ত্র প্রার্থী এবং যারা সাংগঠনিকভাবে দুর্বল তারা কিন্তু এদিক দিয়ে পিছিয়ে পড়েছেন। 

আবু তৌহিদ মো. সিয়াম অভিযোগ করে বলেন, আমরা আজকে সকালে বিভিন্ন হলে যখন যাই, তখন গিয়ে দেখি ভোটকেন্দ্রের দরজা ঘেঁষে লিফলেট বিতরণ করা হচ্ছে। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এই লিফলেট বিলির সঙ্গে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের প্যানেলের লোকজন জড়িত। রিটার্নিং অফিসার এবং পোলিং অফিসার তারা দেখছে। কিন্তু এগুলো তারা কিছু বলছে না। চার ঘণ্টা ভোটের পার হয়েছে। আমরা দেখেছি বিশেষ করে মেয়েদের হলে অনেকেই ভোট দিয়ে এসে আবার লাইনে দাঁড়াচ্ছে। ভোটারদের ম্যানুপুলেট করছেন, লিস্ট মুখস্ত করাচ্ছেন। কিন্তু আমি চারটি হলে রিজেক্ট খেয়ে এসেছি, আমাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। 

তিনি আরও বলেন, আমরা জানতাম ভোটার তালিকায় ভোটারদের ছবি থাকবে। কিন্তু আজকে গিয়ে আমরা দেখলাম মাস্টার্সের ছবি থাকলেও অনার্স পড়ুয়াদের কোনো ছবি নেই। আমরা দেখলাম শিক্ষার্থীদের আইডি কার্ড দিয়ে ভোট দিতে পারবেন। কিন্তু সেখানে যে ছবি সেটা পরিবর্তন করা সম্ভব। আবার শুধুমাত্র অনেকেই রেজিস্ট্রেশন নম্বর মুখ দিয়ে বলেই ভোট দিতে পারছেন। এতে যারা অনুপস্থিত এবং যারা ভোট দিতে আসে নাই যে কোনো প্রার্থী সেই সুযোগ নিয়ে ভোট দিতে পারেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।