শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৫   ০৭:১২ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

সরকারবিরোধী আন্দোলনের জেরে দু’দিন বন্ধ থাকার পর নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) পুনরায় চালু করা হয়েছে। দেশটির প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার চালু হয়েছে বলে জানিয়েছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

দেশটির সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডু উপত্যকায় জটিল পরিস্থিতির কারণে দুই দিন বন্ধ থাকার পর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়েছে।

গত সপ্তাহে নেপালের ক্ষমতাসীন সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সরকার নির্ধারিত সময়ে দেশটির কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় এসব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার নেপালে হাজার হাজার বিক্ষোভকারী আন্দোলন শুরু করেন।

এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত ও আরও শত শত মানুষ আহত হন।  সহিংসতা চরমে পৌঁছালে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। একই সঙ্গে দেশটির বিভিন্ন অঞ্চলে কারফিউ জারি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শুরু হওয়া তরুণ প্রজন্মের এই আন্দোলন মুহূর্তের মধ্যে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। দেশজুড়ে ব্যাপক সহিংসতার মাঝে দেশটির সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাসভবনে হামলা করেন বিক্ষোভকারীরা।

পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি মঙ্গলবার প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, ‌‌সমস্যার সমাধান সহজতর এবং সাংবিধানিকভাবে রাজনৈতিক সমাধানের পথ সুগম করার জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় নেপালে আন্দোলনকারীদের সহিংস বিক্ষোভের কারণে নিরাপত্তা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটে। গোথাতারসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। পরে দেশটির সব বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বন্ধ থাকাকালীন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিমানবন্দরে সেনা মোতায়েন করা হয়।

এক বিবৃতিতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, মঙ্গলবার স্থগিত হয়ে যাওয়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট আজ থেকেই পুনরায় চালু হবে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেওয়া হয়নি।

বুধবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা কমিটির বৈঠকের পর ফ্লাইট কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৯ সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার অনুমতি পাওয়া গেছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি এবং টিকিট ও লাগেজ সংক্রান্ত তথ্য নিশ্চিতের পরামর্শ দেওয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।