শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পর কানাডার বাজারে রেনাটার ওষুধ

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসির ওষুধ অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বাজারজাতকরণ হচ্ছে। এবার কানাডার বাজারে প্রথমবারের মতো ওষুধ বাণিজ্যিকীকরণ করতে যাচ্ছে কোম্পানিটি। এরই মধ্যে একটি ওষুধের দুটি ভ্যারিয়েন্ট দেশটির বাজারে উদ্বোধন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বুধবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রেনাটা। তথ্য অনুযায়ী, কোম্পানিটি কানাডার বাজারে ডেসোজেস্ট্রেল দশমিক ১৫ মিলিগ্রাম এবং ইথিনাইল এস্ট্রাডিওল দশমিক শূণ্য ৩ মিলিগ্রাম ট্যাবলেট বাণিজ্যিকীকরণ শুরু করেছে। কানাডিয়ান জেনেরিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাম্বিকেয়ার ফার্মাসিউটিক্যালস ইনকর্পোরেটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ‘মাইলি ২১’ এবং ‘মাইলি ২৮’ ব্র্যান্ড নামে ওষুধ দুটি বাণিজ্যিকীকরণ করা হচ্ছে।

এ বিষয়ে রেনাটা লিমিটেডের কোম্পানি সচিব মো. জুবাইয়ের আলম ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা এই ওষুধের মাধ্যমে কানাডার বাজারে প্রথম প্রবেশ করতে যাচ্ছি। এটি নারীদের গর্ভনিরোধক ওষুধ, যা বাংলাদেশের বাজারেও আমরা বিক্রি করছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি কাউকে ২১ দিনের জন্য এবং কাউকে ২৮ দিনের জন্য দেওয়া হয়। কানাডার বাজারে আমাদের দুটি ভ্যারিয়েন্টেই বাজারজাতকরণ করা হবে।’

সম্প্রতি যুক্তরাজ্যের বাজারে ফ্লুড্রোকোর্টিসোন দশমিক ১ মিলিগ্রাম ট্যাবলেট বাণিজ্যিকীকরণ শুরু করেছে রেনাটা। ফ্লুড্রোকোর্টিসোন দশমিক ১ মিলিগ্রাম ট্যাবলেট প্রাথমিক অ্যাডিসন রোগ এবং লবণ-হ্রাসকারী অ্যাড্রেনোজেনিটাল সিন্ড্রোমের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (ইউকে এমএইআরএ) কর্তৃক রেনাটার ওষুধটি শক্তিশালী পণ্য হিসেবে অনুমোদিত হয়েছে। যা রেনাটা (ইউকে) লিমিটেডের অধীনে দেশটিতে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যের বাজারে ক্যাবারগোলিন দশমিক ৫ মিলিগ্রামের একটি ওষুধের জেনেরিক সংস্করণের প্রথম চালান পাঠায় রেনাটা পিএলসি। ওই ওষুধটি হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া ও পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের বাজারে রেনাটার রিসপেরিডোন (মানসিক বৈকল্যের চিকিৎসায় ব্যবহৃত) এবং ক্যাবারগোলিন (হাইপারপ্রোল্যাকটিনেমিয়া এবং পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত) সহ বেশকিছু ওষুধ রপ্তানি করা হচ্ছে।  এ ছাড়া, অস্টেলিয়ার বাজারে রেনাটার গর্ভনিরোধক পিল লেভোনরজেস্ট্রেল ১ দশমিক ৫ মিলিগ্রাম বিক্রি হচ্ছে, যা নোভেলা-১ নামে বাজারজাত করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।