২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার । মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার ৫৮তম জন্মদিন উদযাপন করেছেন। বিশেষ এই দিনে এক তরুণী ভক্তের কাছ থেকে পাওয়া উপহারে তিনি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। এই হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযো গমাধ্যমে ভাইরাল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবদনে বলা হয়, ঘটনাটি ঘটে একটি অনুষ্ঠানে যেখানে অক্ষয়কে দেখতে পেয়ে সেই ভক্ত তার আবেগ ধরে রাখতে পারেননি।
নিজের হাতে তৈরি করা উপহার অভিনেতার হাতে তুলে দেওয়ার সময় তার চোখে জল এসে যায়। ভক্তের এমন ভালোবাসা দেখে অক্ষয়ও তাকে সস্নেহে কাছে টেনে নেন এবং কথা বলেন। অক্ষয় কুমার বরাবরই তার সাফল্যের পেছনে দর্শকদের অবদানের কথা বলে থাকেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, ‘আমার যা কিছু সাফল্য, তার সবটাই আমার দর্শক এবং ভক্তদের কারণে। তাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই।’
অভিনেতা হিসেবে আজ কোটি টাকার মালিক হলেও অক্ষয় কুমারের অতীত জীবন ছিল সংগ্রামের। কলকাতা থেকে বাংলাদেশ হয়ে ব্যাংকক— নানা জায়গায় তিনি কাজ করেছেন। কখনও মার্শাল আর্টের শিক্ষক, আবার কখনও বা রেস্তোরাঁর রাঁধুনি হিসেবে তিনি কাজ করেছেন। কঠিন জীবন থেকে উঠে আসা এই মানুষটি বলিউডে এসেও কম প্রতিকূলতার মুখোমুখি হননি। নব্বইয়ের দশকের শেষ দিকে টানা ১৪টি ফ্লপ ছবির পর তিনি একসময় বলিউড ছেড়ে কানাডায় চলে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে ভাগ্যের খেলায় আজ সেই তিনিই ৩৪ বছর ধরে সাফল্যের সঙ্গে বলিউডে কাজ করে যাচ্ছেন। এই দীর্ঘ পথচলায় উত্থান-পতনের হিসেব না করে তিনি তার দর্শক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে। আমি কৃতজ্ঞ।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।