শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো কখনোই খাবেন না

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৫   ০১:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চিয়া সিড তার অনন্য পুষ্টিগুণের জন্য পরিচিত। যেহেতু এটি আমাদের খাদ্যতালিকায় প্রাধান্য পাচ্ছে, তাই কীভাবে খেলে স্বাস্থ্যের জন্য বেশি উপকারী হবে তা জানাও গুরুত্বপূর্ণ। সব ধরনের খাবার চিয়া সিডের সঙ্গে ভালোভাবে মেশে না। কিছু সংমিশ্রণ হজম এবং পুষ্টির শোষণে বাধা সৃষ্টি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো চিয়া সিডের সঙ্গে মিশিয়ে খাবেন না-

১. মিল্কশেক এবং ফুল ফ্যাট ডেইরি প্রোডাক্ট : চিয়া সিড তরল পদার্থের সঙ্গে মিশ্রিত হলে প্রসারিত হয় এবং জেলের মতো ঘনত্ব তৈরি করে। যদি আপনার অন্ত্র সংবেদনশীল হয়, তাহলে ফুল ফ্যাট ডেইরি প্রোডাক্টের সঙ্গে মিশিয়ে খেলে পেট ফাঁপা হতে পারে। ২০১৩ সালের একটি গবেষণাপত্রে তুলে ধরা হয়েছে যে, উচ্চ-চর্বিযুক্ত খাবার হজমকে ধীর করে দেয়, যার ফলে শরীরের জন্য চিয়া সিডের ফাইবার প্রক্রিয়া করা কঠিন হয়ে পড়ে। পাচনতন্ত্রকে সুচারুভাবে কাজ করতে সাহায্য করার জন্য চিয়া সিড এবং ফুল ফ্যাট ডেইরি প্রোডাক্ট আলাদাভাবে খাওয়া ভাল।

২. ডুবো তেলে ভাজা খাবার : পাকোড়া, সমুচা বা ফ্রেঞ্চ ফ্রাই চিয়া সিডের সঙ্গে খাবেন না। ২০২১ সালের একটি গবেষণাপত্র অনুসারে, চিয়া সিড হজমশক্তি বাড়ায়, ভাজা খাবার তা ধীর করে দিতে পারে। এই মিশ্রণটি অস্বস্তি, অ্যাসিডিটি বা বদহজমের কারণ হতে পারে। ফলের মতো হালকা খাবারের চিয়া সিডের মিশ্রণ স্বাস্থ্যকর হজমশক্তি বাড়ায় এবং এর পুষ্টিগুণ সর্বাধিক করে তোলে।

৩. সাদা ভাত : চিয়া সিড ফাইবার সমৃদ্ধ, অন্যদিকে সাদা ভাত মূলত পরিশোধিত কার্বোহাইড্রেট এবং খুব কম ফাইবারযুক্ত। এগুলো একসাথে খেলে হজমে ভারসাম্যহীনতা তৈরি হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথ কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, চিয়া সিড হজমশক্তি কমিয়ে দিলেও সাদা ভাত দ্রুত হজম হয়, যা সিস্টেমকে বিভ্রান্ত করে। এই মিশ্রণটি বেশি পরিমাণে খেলে পেট ফাঁপা বা পেট খারাপ হতে পারে।

৪. কলা : কলা একটি স্বাস্থ্যকর খাবার, তবে চিয়া সিডের সঙ্গে অতিরিক্ত মিশিয়ে খেলে তা ক্ষতিকারক হতে পারে। ২০২১ সালের একটি গবেষণাপত্রে বলা হয়েছে যে, কলা দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ, চিয়া বীজেও দ্রবণীয় ফাইবার প্রচুর পরিমাণে থাকে। এই দুই খাবার একসঙ্গে খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে, যার ফলে কোষ্ঠকাঠিন্য এবং পেট ভারী ভাব দেখা দিতে পারে। মাঝে মাঝে কলা-চিয়া স্মুদি খাওয়া যেতে পারে, কিন্তু যদি আপনার অন্ত্র সংবেদনশীল হলে প্রতিদিন খাওয়া এড়িয়ে চলুন।

৫. অতিরিক্ত চিনি : হালুয়া, কেক বা মিষ্টি স্মুদির মতো চিনিযুক্ত মিষ্টিতে চিয়া সিড যোগ করলে এর উপকারিতা কমে যায়। অতিরিক্ত চিনি হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে এবং চিয়া সিডে থাকা ফাইবার এই প্রভাবের সঙ্গে সংঘর্ষ করতে পারে। যাদের অন্ত্র সংবেদনশীল, তাদের জন্য এই মিশ্রণটি অস্বস্তিকর হতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।