শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘রূপকথার মতো সুন্দর জীবন আমার, কারো নজর না লাগে’

প্রকাশিত - ০৯ সেপ্টেম্বর, ২০২৫   ১১:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি তার দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ও সাফিরা সুলতানা প্রিয়মের সঙ্গে সময় কাটিয়ে জীবনের আনন্দ খুঁজছেন। সম্পর্কের টানাপোড়েনে ২০২৩ সালের সেপ্টেম্বরে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং একই বছর ২৩ নভেম্বর একমাত্র অভিভাবক নানা শামসুল হক গাজীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

কিন্তু পরীমণি সন্তানদের হাসিমুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করে নেন। আড়ালে চোখের পানি মুছে তিনি চেষ্টা করছেন সবসময় খুশি থাকার, ছুটে বেড়াচ্ছেন এবং ব্যস্ত রয়েছেন বিভিন্ন কাজের মধ্যে। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়েই সময় কাটছে। তার সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলি এই ব্যস্ততা ও আনন্দের প্রমাণ সরবরাহ করে।

বিভিন্ন সময় বাচ্চাদের সঙ্গে কাটানো খুনসুটির নানান মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নায়িকা। এবার ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে পরীমণি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।

সম্প্রতি ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস জিতেছেন পরীমণি। সেই অ্যাওয়ার্ডস নিয়ে বাসায় ফিরে আবেগে ভাসলেন নায়িকা। 

ছবি শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে।’

তার কথায়, ‘গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। কি লাগে জীবনে আর! শুকরিয়া খোদা।’

দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে উল্লেখ করে লিখেছেন, ‘আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’

পরীমণির এই আবেগঘন পোস্টে ভক্তরা শুভকামনায় জানিয়েছেন মন্তব্যের ঘরে।

প্রসঙ্গত, পরীমণির পরবর্তী সিনেমার নাম ‘গোলাপ’। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু করার কথা রয়েছে তার। এ সিনেমায় পরীমণির বিপরীতে রয়েছেন নিরব। এই দুই তারকার প্রথম সিনেমা এটি, যার পরিচালক সামছুল হুদা।

এর আগে পরীমণি ‘ডোডোর গল্প’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। বছর দুয়েক আগে শুরু হয় ছবিটির শুটিং। এই ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।