শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মা-মেয়ে হত্যার ঘটনায় কবিরাজ গ্রেপ্তার

প্রকাশিত - ০৯ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: কুমিল্লা নগরীর কালীয়াজুড়ি এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার মূল আসামি কবিরাজ মোবারক হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ সেপ্টেম্বর রাতে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে পালানোর সময় তাকে গ্রেপ্তার হয়। আজ ৯ সেপ্টেম্বর  মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কুমিল্লা জেলা পুলিশ। 

গ্রেপ্তার মোবারক হোসেন জেলার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। পুলিশ জানায়, নিহত তাহমিনা বেগম ফাতেমা (৫২) ও তার সন্তানরা দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কালীয়াজুড়ি এলাকার ভাড়া বাসায় বসবাস করছিলেন। বড় ছেলে তাজুল ইসলাম (৩৪) ও ছোট ছেলে সাইফুল ইসলাম (৩০) রাতে বাসায় ফেরার পর মা ও বোন সুমাইয়া আফরিন রিনথিকে (২৩) মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। 

রিনথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কোতোয়ালী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ৮ সেপ্টেম্বর  ভোরে ঘটনার পর নিহত তাহমিনার ছেলে তাজুল ইসলাম রাতেই কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও সিআইডি যৌথভাবে তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদে আসামি মোবারক হোসেন জানায়, সুমাইয়া কথিত ‘জ্বীনের প্রভাব’-এ ভুগছিলেন বলে মা তাহমিনা বেগম তাকে স্থানীয় এক মাদ্রাসার হুজুরের কাছে ঝাড়ফুঁক করাতে নিয়ে যেতেন। ওই সূত্রেই মোবারকের সঙ্গে তাদের পরিচয় হয়। পরে মোবারক একাধিকবার ভাড়া বাসায় গিয়ে ঝাড়ফুঁক করত।

ঘটনার দিন সকাল সাড়ে আটটার দিকে মোবারক একটি কমলা রঙের শপিং ব্যাগ ও একটি কালো ব্যাগ নিয়ে তাদের বাসায় প্রবেশ করে। কিছুক্ষণ পর বের হলেও পুনরায় ঢুকে সুমাইয়ার কক্ষে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মা তাহমিনা বেগম ঘটনাটি দেখে ফেললে ধস্তাধস্তির একপর্যায়ে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। পরে সুমাইয়াকেও শ্বাসরোধে হত্যা করে মোবারক। হত্যার পর বাসায় থাকা চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ লুট করে পালিয়ে যায়।

হত্যার পর থেকেই আসামি মোবারক আত্মগোপনে থেকে অবস্থান পরিবর্তন করছিল। তবে কুমিল্লা জেলা পুলিশের ডিবি টিম প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পালানোর প্রস্তুতিকালে শহরের বাগিচাগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, মোবারকের কাছে থেকে নিহতদের চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও চার্জার উদ্ধার করা হয়েছে। এছাড়া যে কমলা রঙের ব্যাগ নিয়ে সে ঘটনাস্থলে প্রবেশ করেছিল সেটিও তার ভাড়া বাসা থেকে জব্দ করা হয়েছে।

নিহত সুমাইয়া আফরিনের বড় ভাই এডভোকেট তাজুল ইসলাম বলেন, আমরা মায়ের মৃত্যু মেনে নিতে পারছি না, কিন্তু ছোট বোনকে এত নৃশংসভাবে হারানো আমাদের জন্য আরও ভয়ংকর দুঃস্বপ্ন। আমরা চাই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পুলিশ সুপার নজির আহম্মেদ বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ, ডিবি, সিআইডি, র‌্যাব ও পিবিআই একযোগে তদন্ত শুরু করে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের। ডিবি পুলিশের তৎপরতায় মূল আসামিকে ধরতে সক্ষম হয়েছি। এখন মামলাটিকে আদালতে প্রমাণসহ উপস্থাপন করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।