২৪ ঘণ্টা অনলাইন : ছোট পর্দার অভিনেতা আরশ খান। বিগত তিন বছর ধরে দর্শকদের সামনে এসেছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য নাটক। অল্প সময়ের মধ্যে অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন আরশ খান। ধূমপায় নিয়ে করা এক পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে আবার অনেকে বিভ্রান্তে পরেছেন ও ভাবছেন আরশ খান অসুস্থ।
এবার এ বিষয় নিয়ে আরেক পোস্টে আরশ খানে জানিয়েছে যে, তিনি সুস্থ রয়েছেন। পোস্ট দিয়ে এ অভিনেতা লিখেছেন, ‘আমি সুস্থ আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেয়া পোস্টের কারণে যারা আমাকে (আইসিইউ) পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহবান আহ্বান এমনটা না করার জন্য।’
তার কথায়, ‘আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ।’ শেষে লিখেছেন, ‘আগের নম্বরই আছে আমার। ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেক্সট করুন, মিডসকল ও চলবে। বাঁচতে হলে জানতে হবে।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।