২৪ ঘণ্টা অনলাইন : রাশিয়ায় গত ৫ সেপ্টেম্বর পর্দা উঠেছে ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, যা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’। যুবরাজ শামীমের প্রযোজনায় ‘দরবার শরীফ’ এর ব্যানারে ছবিটি নির্মাণ করেছেন যশোরের তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিক।
উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে নির্মাতা সৌমিকের সঙ্গে চিত্রগ্রাহক শোয়ায়েব মোহাম্মদ জাহেদি শামসও পৌঁছেছেন রাশিয়ার কাজানে। সেখানে তারা ইতোমধ্যে হেঁটেছেন লাল গালিচায়; অংশ নিয়েছেন সংবাদ সম্মেলনে। সেখানে সৌমিক জানিয়েছেন, কাজানের স্থানীয় সময় ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’-এর প্রিমিয়ার প্রদর্শনী।
এদিকে, স্বল্পদৈর্ঘ্যটির এই প্রযোজক জানান, কাজান উৎসবের পরপরই যুক্তরাষ্ট্রের ‘ক্ল্যাফাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর উদ্বোধনী প্রদর্শনী হিসেবে নির্বাচিত হয়েছে সৌমিকের ছবিটি। ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।