শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মুরগির মাংস জীবাণুমুক্ত করার চার উপায়

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ১১:২১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মুরগির কাঁচা মাংসে ব্যাকটেরিয়া ও জীবাণু লেগে থাকে। রান্না করার আগে মুরগির মাংস ভালোভাবে জীবাণুমুক্ত করে নেওয়া উচিত। ভালোভাবে ধুয়ে মুরগির মাংস জীবাণুমুক্ত করে নিতে পারেন।ইটিভি ভারত এর তথ্য, ‘‘সালমোনেলা এবং ক্যাম্পাইলোব্যাক্টরের মতো সাধারণ ব্যাকটেরিয়া পমুরগির মাংসে থাকে ৷ যা স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। এই  ব্যাকটেরিয়াগুলো সংক্রমণের ফলে জ্বর, বমি এবং ডায়রিয়া-সহ গুরুতর অসুস্থতার কারণ হতে পারে ৷ মুরগির মাংস ভালোভাবে জীবাণুমুক্ত করে না নিলে-সেই মাংস খেয়ে শিশু, বয়স্ক এবং গর্ভবতী মায়েরা বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।’’ 

ঠান্ডা পানিতে ধুয়ে, মুছে নিন
প্রথমে মুরগির মাংস ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। এরপর পেপার তোয়ালে বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। 

ভিনেগার বা লেবুর জলে ডুবিয়ে রাখুন
মুরগির মাংস পরিষ্কার করতে ভিনেগার বা লেবুর রস ব্যবহার করতে পারেন। এই দুই উপাদান ব্যাকটেরিয়া দূর করতে পারে। একটি বড় বাটিতে পরিমাণ মতো ভিনেগার নিয়ে নিন। তাতে এক চামচ ভিনেগার বা পাতিলেবুর রস মিশিয়ে দিন। এবার এই পানিতে মুরগির মাংস ১০-১৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। তারপরে মাংস ঠান্ডা জলে ধুয়ে নিন। 

লবণ-পানিতে ডুবিয়ে রাখতে পারেন
সহজ উপায়ে মাংস ধুতে হলে লবণের সাহায্য নিন। লবণ-পানিতে মুরগির মাংস ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়।  এজন্য একটি বড় বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিন। এতে দুই চা চামচ লবণ ভালো করে গুলিয়ে নিন। এ পর্যায়ে লবণ পানিতে কাঁচা মাংস ১০-১৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। তারপরে তুলে কাগজের টিস্যু দিয়ে মাংস মুছে নিন। 

স্কিন ও ফ্যাট বাদ দিয়ে দিতে পারেন
মুরগির মাংস পুরোপুরি জীবাণুমুক্ত করতে  স্কিন ও চর্বি বাদ দিয়ে দিতে পারেন। চামড়াসহ মুরগির মাংস খেতে ভালো লাগলেও এতে ব্যাকটেরিয়া থাকতে পারে। 

উল্লেখ্য, মুরগির মাংস শুধু ভালো করে পরিষ্কার করে নিলেই জীবাণু পুরোপুরি যাবে না। পুরোপুরি জীবাণু দূর করার জন্য ভালোভাবে সিদ্ধ করে রান্না করতে হবে। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।