২৪ ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে এক ‘ভয়াবহ’ হামলায় চাপাতি দিয়ে সজ্জিত মুখোশধারী হামলাকারীদের একটি দল ১২ ও ১৫ বছর বয়সী দুই কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। দেশটির পুলিশের বরাত দিয়ে রোববার সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন যুবকদের একটি দল শনিবার সন্ধ্যায় পশ্চিম মেলবোর্নের কাছাকাছি স্থানে বালকদের ওপর পৃথক হামলা চালায়। ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ গোয়েন্দা পরিদর্শক গ্রাহাম ব্যাঙ্কস বলেন, প্রথমে পুলিশকে একটি রাস্তায় ডাকা হয়। সেখানে ১২ বছর বয়সী এক বালককে ছুরিকাঘাতে আহত অবস্থায় দেখতে পায় পুলিশ।
ব্যাঙ্কস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্যারামেডিকদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। এর কিছুক্ষণ পরেই, পুলিশ বালকটির ১৫ বছর বয়সী বন্ধুকে ‘গুরুতর’ ছুরিকাঘাতে আহত অবস্থায় কাছের একটি রাস্তায় পাওয়া যায়। তাকেও বাঁচানো যায়নি। ব্যাঙ্কস বলেন, প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রায় আটজন মুখোশধারীর একটি দল লম্বা ছুরি ও চাপাতি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, ‘তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকলেও, এটি একটি কিশোর গ্যাং অপরাধের লক্ষণ রয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই ধরণের অপরাধের একটি উল্লেখযোগ্য ও ক্রমবর্ধমান তালিকার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটি। যে বালকদের হত্যা করা হয়েছে তারা গ্যাং সদস্য ছিল না এবং চুপ থাকা ঠিক নয়।’ পুলিশ জানিয়েছে, এই কিশোর দুজনকেই হত্যার উদ্দেশ্যে হামলাগুলো চালানো হয়েছিল, না-কি ভুলবশত তাদের হত্যা করা হয়েছে— তা এখনো স্পষ্ট নয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে অস্ট্রেলিয়া জুড়ে খুন ও এ সম্পর্কিত অপরাধ নয় শতাংশ বেড়ে ৪৪৮ জনে দাঁড়িয়েছে। মে মাসে মেলবোর্নের একটি শপিং সেন্টারের ফুড কোর্টে চাপাতি নিয়ে সজ্জিত প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষের ফলে রাজ্য চাপাতি বিক্রি বা মালিকানা নিষিদ্ধ করে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।