২৪ ঘণ্টা অনলাইন : কয়েকটি পানীয় আছে যেগুলি খেয়ে শরীরচর্চা করলে পেটের মেদ ঝরা মাত্র কয়েক দিনের অপেক্ষা। রইল তেমন ৩টি পানীয়ের খোঁজ।ব্যস্ত জীবনে রোজ শরীরচর্চা করা হয়ে ওঠে না। তার উপরে ভুলভাল খাওয়ার অভ্যাস তো আছেই। অফিসে যাঁরা দিনভর এক জায়গায় বসে কাজ করেন, হাঁটাহাঁটি বিশেষ করেন না, তাঁদের ওজন বেড়েই চলে। শরীরে বাকি অংশের মেদ ঝরানো যতটা কঠিন, ভুঁড়ি কমানো তার চেয়েও অনেক বেশি কঠিন। যদি সত্যিই ভুঁড়ি কমাতে চান, তা হলে জীবনে কিছু নতুন নিয়ম মেনে চলতে হবে। কিছু খাবার খাওয়া ছাড়তে হবে, কিছু খাবার খেতে হবে বেশি। পুষ্টিবিদেরা বলছেন, এমন পাঁচ পানীয় রয়েছে, যা নিয়ম করে খেলে ভুঁড়ি কমবে। ওজনও ঝরবে দ্রুত।
পুদিনা পাতার চা : গরম কালের সকাল সকাল এক কাপ পুদিনা পাতার চা সারা দিন তরতাজা রাখবে। পুদিনা পাতা ওজন কমাতেও সাহায্য করে। রোগা হতে চাইছেন যাঁরা, রোজ যদি পুদিনা পাতা দিয়ে তৈরি পানীয় খেতে পারেন, সত্যিই উপকার মিলবে। পুদিনার বহু গুণ রয়েছে। ওজন ঝরানোর পাশাপাশি পেটের স্বাস্থ্য ভাল রাখতেও পুদিনা দারুণ উপকারী।
শসা, তরমুজ ও জিরের স্মুদি : শসাতে ফ্যাট নেই। ক্যালোরির পরিমাণও কম। যাঁরা চটজলদি ওজন কমাতে চান, তাঁদের জন্য শসা খুব উপকারী। এ ছাড়া শসাতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা বিপাকহার বাড়িয়ে ওজন ঝরাতে সহায়তা করে। তরমুজও কম ক্যালোরিযুক্ত ফল। এতে প্রচুর পরিমাণে পানি রয়েছে, যা শরীরের জন্য উপকারী। জিরে শরীরের হজমশক্তি বৃদ্ধি করে এবং খিদে মেটায়। তাই ওজন ঝরাতে এই স্মুদি খুবই কার্যকর।
মধু-দারচিনির পানীয় : প্রতি দিন মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বিশেষ করে, মরসুম বদলের সময়। শুধু মধু নয়, খান মধু-দারচিনি মেশানো গরম পানি। এক কাপ গরম পানির মধ্যে মিশিয়ে নিন এক টেবল চামচ কাঁচা মধু ও এক চা চামচ দারচিনি গুঁড়ো। এই মিশ্রণ রোজ খেলে উপকার পেতে পারেন বহু শারীরিক সমস্যা থেকে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।