তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরে মতই কৌতূহল থাকে অনুরাগীদের। তবে কেউ সহজভাবে উত্তর দেন, আবার কেউ এড়িয়ে যান; আর কেউ প্রশ্নে বিরক্তও হয়ে ওঠেন। এবার অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্নের মুখে পড়ায় রীতিমতো রেগেই গেলেন ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে; সম্প্রতিই ঘটে এমন কাণ্ড।
কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে মজা করে নিজেই জানিয়েছিলেন, তিনি নাকি অন্তঃসত্ত্বা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তান প্রসঙ্গ উঠতেই রেগে যান ‘পবিত্র রিশ্তা’খ্যাত এই তারকা।
অঙ্কিতাকে প্রশ্ন করা হয়, কবে তিনি মা হতে চলেছেন? তখনই মেজাজ হারিয়ে তিনি বলেন, “আমি সত্যি বলছি, এই প্রশ্নটা এখন খুব একঘেয়ে লাগে। আমাকে এসব জিজ্ঞেস করবেন না। যেদিন হবে, আমি নিজেই বলে দেব।”
অভিনেত্রী বলেন, “এবার থেকে এই অন্তঃসত্ত্বা হওয়ার প্রশ্নগুলো আমি গ্রহণই করব না। এই ধরনের প্রশ্নগুলি খুবই বাড়াবাড়ি মনে হয়। এই সব শুনলে মা-বাবা হওয়ার চাপ বেড়ে যায়।”
কয়েক মাস আগে ছোটপর্দার একটি রিয়্যালিটি শোয় এ গিয়েছিলেন অঙ্কিতা ও তার স্বামী ভিকি। সেই অনুষ্ঠানে দৌড়ানোর মুহূর্তে অঙ্কিতা বলেছিলেন, “আমি দৌড়াতে পারব না, আমি অন্তঃসত্ত্বা।” এই কথা শুনে সকলেই খানিক চমকে যায়। অভিনেত্রীর কাছে সত্য জানতে চাওয়া হলে দ্বিতীয় বার আর মুখ খোলেননি সেদিন। তারপর থেকেই অঙ্কিতা কবে মা হচ্ছেন, তা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন অনুরাগীরা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।