শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পাকা চুল ঢাকতে রাসায়নিক রং ব্যবহার করবেন না

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৭:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে বেশির ভাগ মানুষই রঙের উপর ভরসা করেন। কিন্তু রাসায়নিক নির্ভর এই রং বা কেমিক্যাল ডাই চুলের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। তাই চুলের ক্ষতি বাঁচিয়ে পাকা চুল কী ভাবে ঢাকা যায়, সেই ভেবেই হয়রান। মু

বাড়তে থাকা মানসিক চাপ মাথার চুলে পাক ধরাচ্ছে। শুরুর দিকে দু’-একটা পাকা চুল, এদিক-ওদিক করে ঢেকে রাখতেন। কিন্তু চোখের নিমেষে সংখ্যায় তারা এমন হারে বেড়ে চলেছে যে, তাদের আর চাপা দিয়ে রাখা যাচ্ছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে বেশির ভাগ মানুষই রঙের উপর ভরসা করেন। কিন্তু রাসায়নিক নির্ভর এই রং বা কেমিক্যাল ডাই চুলের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। তাই চুলের ক্ষতি বাঁচিয়ে পাকা চুল কী ভাবে ঢাকা যায়, সেই ভেবেই হয়রান। 

 তবে দীর্ঘ দিন ধরে রাসায়নিক রঙের পরত চুলের উপর পড়তে থাকলে চুল পড়ার সমস্যা কয়েক গুণ বেড়ে যায়। কেয়া বলেন, পাকা চুল কী করে ঢাকবেন, সেই চিন্তায় অনেকেরই ঘুম উড়েছে। রাসায়নিক রং ব্যবহার করতে না চাইলে প্রাকৃতিক উপায়ের উপরে ভরসা রাখতে পারেন। একটি লোহার পাত্রে অরগ্যানিক হেনা পাউডার আর ইন্ডিগো পাউডার নিয়ে সেই মিশ্রণটি লিকার চা দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি ৩ থেকে ৪ ঘণ্টা রেখে দিন। আগের রাতে ভিজিয়ে রাখতে পারলে আরও ভাল। এ বার মিশ্রণটি শ্যাম্পু করা চুলে মেখে রাখুন ঘণ্টাখানেক। তার পর ধুয়ে নিলেই দেখবেন, পাকা চুল একেবারে গায়েব হয়ে গিয়েছে।’’

চুলে হেনা ব্যবহারের পর অনেকেরই চুল রুক্ষ হয়ে যায়। সেই সমস্যা দূর করার জন্য বাড়িতেই চুলের স্পা করে নিতে পারেন সামান্য কয়েকটি উপকরণ দিয়ে।  ‘‘প্রথমে মেথি সারা রাত ভিজিয়ে সকালে একটি পেস্ট বানিয়ে নিন। একটি পাত্রে ২ চামচ মেথির মিশ্রণ, ২ চামচ মুলেঠি গুঁড়ো, ২ চামচ হেনা, পরিমাণ মতো দই আর একটি কলা চটকে নিয়ে একটি হেয়ার প্যাক বানিয়ে নিন। তার পর সেই প্যাক সারা চুলে মেখে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেললেই চুলে আসবে স্পায়ের মতো জেল্লা। খরচও কম হবে।’’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।