২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের অন্যতম কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর। সিনেমার মধ্য দিয়ে অভিনেতা ঋষি কাপুর রয়ে গিয়েছেন সর্ব সাধারণের মনে। প্রয়াত ঋষিকে স্ত্রী নীতু কাপুর ও ছেলে রণবীর কাপুর জীবনের প্রতিটা ক্ষণে মিস করেন।
আজ তার ৭৩তম জন্মদিনে আবেগে ভাসলেন নীতু ৷ সোশাল মিডিয়ায় পুরনো একটি ভিডিও শেয়ার করেছেন নেটিজেনদের মাঝে। যেখানে ঋষি কাপুরের দুষ্টুমি মাতিয়ে দিয়েছিল সকলকে।
এদিন ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী নীতু যে ভিডিও শেয়ার করেন সেটি ছিল 'খুল্লাম খুল্লা-লাইভ উইথ ঋষি কাপুর' এর একটি ক্লিপিংস। সেই ভিডিওতে দেখা যায়, ভাই রণধীর কাপুর, ছেলে রণবীর কাপুর, মেয়ে ঋদ্ধিমা, বোন রিমা, পরিচালক রমেশ সিপ্পি, অভিনেতা জিতেন্দ্রসহ আরও অনেককে।
সেই ভিডিওর ক্যাপশনে নীতু লেখেন, ‘তুমি সবসময় আমাদের মনে বেঁচে থাকবে, শুভ জন্মদিন।’ এদিকে ঋষি কাপুরকে শেষবার 'শর্মাজি নমকিন' সিনেমায় দেখা যায়। হিতেশ ভাটিয়া পরিচালিত এই কমেডি-ড্রামা ছবিটির শুটিং শুরু হয় 2020 সালের জানুয়ারিতে। কিন্তু ঋষি কাপুরের আকস্মিক মৃত্যুর কারণে শুটিং বন্ধ রাখা হয়।
'হেরা ফেরি' অভিনেতা পরেশ রাওয়ালকে ঋষি কাপুরের বাকি দৃশ্যগুলো সম্পূর্ণ করার জন্য কাস্ট করা হয়। ছবিটি ৩১ মার্চ ২০২২ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়।
প্রসঙ্গত, ২০১৮ সালে ঋষি কাপুরের লিউকেমিয়া ধরা পড়ে ৷ তিনি চিকিৎসার জন্য নিউ ইয়র্ক সিটিতে যান। এক বছর সফল চিকিৎসার পর তিনি ভারতে ফিরে আসেন। তবে শ্বাসকষ্টের কারণে ২০২০ সালের ২৯ এপ্রিল তাকে স্যার এইচ. এন. রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। পুনরায় লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে তিনি ৩১ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।