শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণার সঙ্গে তুমুল বিবাদ, কপিল শর্মার শো ছাড়ছেন কিকু

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কিকু শারদাকে ছাড়া কপিল শর্মার শো যেন অসম্পূর্ণ। কিন্তু সেই কিকুই নাকি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’  থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।  ৪ সেপ্টেম্বর জনপ্রিয় পাপারাজ্জি হ্যান্ডেল ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানায়, কিকু নাকি কপিল শর্মার নেটফ্লিক্স শো ছেড়ে দিয়েছেন।

জানা গেছে, কিকু একটি নতুন রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’এ কাজের চুক্তি সই করেছেন, যা খুব শিগগিরই আমাজন এমএক্স প্লেয়ারে স্ট্রিম হবে। শো-টি হোস্ট করবেন অশ্নীর গ্রোভার। এ কারণেই কিকু নাকি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ’ ছেড়ে দিয়েছেন।

কিকু যদিও এখনও কপিলের শো ছাড়ার বিষয়টি নিশ্চিত করেননি। তবে বিষয়টি সামনে আসে সেটে সহ-অভিনেতা কৃষ্ণা অভিষেকের সঙ্গে তাঁর তর্কাতর্কির পর। সোশ্যাল মিডিয়ায় কিকু এবং কৃষ্ণার ওই কথা কাটাকাটির একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওর শুরুতে কিকুকে বলতে শোনা যায়, “আমি কি শুধু টাইমপাস করছি?”। এতে কৃষ্ণা বিরক্ত হয়ে উত্তর দেন, “তাহলে ঠিক আছে, আপনি-ই করুন। কোনও সমস্যা নেই। আমি এখান থেকে চলে যাচ্ছি।” 

তখন কিকু বলেন, “কথা হলো, যেহেতু আমাকে ডাকা হয়েছে, তাই আগে আমার অংশটা শেষ করতে দিন।” কৃষ্ণা জবাবে শান্তভাবে বলেন, “আমি আপনাকে ভালোবাসি এবং সম্মান করি, আমি আমার গলা তুলতে চাই না।”  ভিডিওর শেষে কিকু বলেন, “গলা তোলার ব্যাপার নয়, আপনি বিষয়টিকে ভুলভাবে নিচ্ছেন।” তবে কিকু এবং কৃষ্ণার সেই বাকবিতণ্ডা আদৌ সত্যি না নিছক মজা, তা জানা যায়নি। কিকু শারদা কপিল শর্মার জনপ্রিয় কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য। বহু বছর ধরে তিনি কপিলের সঙ্গে কাজ করছেন এবং বাম্পার লটারি–র মতো চরিত্রে অভিনয় করে দর্শকদের বিনোদন দিয়েছেন।

আগে এক সাক্ষাৎকারে কিকু স্পষ্ট করে বলেছিলেন যে, কপিলের শোগুলিতে মহিলা সেজে অভিনয় করতে তার কখনও কোনো দ্বিধা ছিল না। তার কথায়, “মহিলা সেজে অভিনয় করা নিয়ে আমার কোনও দ্বিধা নেই। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো’-এর সময় থেকেই আমি এটা করছি। আমি একজন অভিনেতা, তাই আমার কাছে যা চরিত্র আসবে, তা নিখুঁতভাবে করা উচিত। যতক্ষণ পর্যন্ত দর্শকদের আমি বিনোদন দিতে পারছি, ততক্ষণ এটা ঠিক আছে। আমি যখনই নারী চরিত্রে অভিনয় করি, তখন নিশ্চিত করি যেন তা সম্মানজনক এবং সুন্দর হয়। সবসময় কিউট জোনের মধ্যেই থাকে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।