২৪ ঘণ্টা অনলইন : নওগাঁ জেলায় এবার বোরো ও আমন চাষের মধ্যবর্তী সময়ে অনেক জমিতে আউশ ধান চাষ করে লাভবান হয়েছেন কৃষকেরা। বোরো কাটার পর তারা আউশ ধান চাষ করেন। এখন আউশ ধান কেটে সেই জমিতে আমন মৌসুমের সুগন্ধযুক্ত চিনি আতপ (চিনি গুড়া) ধান চাষ করার প্রস্ততি চলছে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে কৃষকেরা ৫৮ হাজার ৬৯৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষ করেছেন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ হেক্টর বেশি। চলতি বছর উপজেলাভিত্তিক আউশ ধান চাষের জমির পরিমাণ, নওগাঁ সদর উপজেলায় ৪ হাজার ৩৮৫ হেক্টর, রানীনগরে ৬৮০ হেক্টর, আত্রাইয়ে ১ হাজার ৭৮৫ হেক্টর, বদলগাছিতে ২ হাজার ২২৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১৫ হাজার ২০০ হেক্টর।
এছাড়া পত্নীতলা উপজেলায় ৬ হাজার ৭০০ হেক্টর, ধামইরহাটে ২ হাজার ৭১০ হেক্টর, সাপাহারে ৮০৫ হেক্টর, পোরশায় ৮৫০ হেক্টর, মান্দায় ১৩ হাজার ৪৫৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৯ হাজার ৯০০ হেক্টর জমিতে। কৃষি বিভাগের সূত্রে, চলতি বছর প্রতি হেক্টর জমি থেকে ৪.৫০ টন হিসেবে মোট ২ লাখ ৬৪ হাজার ১৩০ টন ধান উৎপাদিত হওয়ার প্রত্যাশা রয়েছে। এর থেকে চাল পাওয়া যাবে ১ লাখ ৭৬ হাজার ৮৫ টন।
পত্নীতলার কৃষক সালেমামুন ও কিসমত আলী বলেন, বোরো ধান কাটার পর আমন ধান চাষ পর্যন্ত এসব জমি পতিতই থাকশ। তাই তারা মধ্যবর্তী ফসল হিসেবে আউশ ধান চাষ করেছেন। বেশ ফলন হচ্ছে। লাভও অনেক। তারা বলেন, যেহেতু বোরো ধান চাষের পর এসব জমি পড়েই থাকশ এবং আউশ ধান কাটার পর কৃষকরা যথারীতি আমন মৌসুমে চিনি আতপ ধান চাষ করেছেন। কাজেই অতিরিক্ত হিসেবে আউশ চাষ করে একদিকে যেমন তারা খাদ্যের যোগান নিশ্চিত করেছেন অন্যদিকে আর্থিকভবে লাভবান হয়েছেন।
এছাড়া অন্যান্য জেলা থেকে এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক শ্রমিক ধান কাটার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। তারা প্রতি বিঘা জমি ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকায় চুক্তিভিত্তিক ধান কাটার কাজ করে আয় করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, চলতি বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার ফলে আউশ উৎপাদনে কৃষকের সেচ খরচ খুবই কম লেগেছে। কীটনাশকের আক্রমণ তেমন ছিল না। মধ্যবর্তী ফসল হিসেবে আউশ চাষের ফলে কৃষকের ঘরে অতিরিক্ত খাদ্য সঞ্চিত হয়েছে। আবার আউশ কেটে ওই জমিতে আমন মৌসুমের সুগন্ধি চিনি আতপ ধান উৎপাদন করতে পারছেন।
তিনি বলেন, এর ফলে কৃষকরা বছরে তাদের জমিতে ৩টি ফসল উৎপাদন করতে পারছেন। ক্রমবর্ধমান খাদ্য চাহিদার বিপরীতে ফসলের বহুমুখী বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে আউশ ধানের চাষ বাংলাদেশে খাদ্য সংকুলানে যথেষ্ট সহায়ক হবে বলে মনে করি।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।