২৪ ঘণ্টা অনলাইন : ইউক্রেনের চাওয়া নিরাপত্তা নিশ্চয়তাকে ‘ইউরোপীয় মহাদেশের জন্য বিপদের নিশ্চয়তা’ হিসেবে অভিহত করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের মধ্যে এই ধরনের আশ্বাসের বিষয়ে আলোচনার প্রাক্কালে বৃহস্পতিবার রাশিয়া এ সতর্কবার্তা দিলো। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্যারিসে শীর্ষ সম্মেলনে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতাদ্বয় যৌথভাবে সভাপতিত্ব করবেন এবং তিন বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতে যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যর্থ প্রচেষ্টার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করবেন। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘কিয়েভ নেতার ভাবনা, মূলত ইউরোপীয় পৃষ্ঠপোষকদের উদ্যোগের কার্বন কপি। এটি একেবারেই অগ্রহণযোগ্য।’
রাশিয়ার দূরপ্রাচ্যে একটি অর্থনৈতিক ফোরামের ফাঁকে এক বক্তৃতায় জাখারোভা ইউক্রেনের প্রত্যাশিত গ্যারান্টিগুলোকে রাশিয়ার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ ও উস্কানির একটি স্প্রিংবোড’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন,‘এগুলো ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নয়, বরং ইউরোপীয় মহাদেশের জন্য বিপদের নিশ্চয়তা।’
জেলেনস্কি বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে কিয়েভের মিত্ররা সংঘাতের ‘কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি’ করতে সাহায্য করবে। তবে তিনি আরও বলেছেন যে, তিনি এখনও ‘রাশিয়ার কাছ থেকে এমন কোনও লক্ষণ দেখতে পাননি, যে তারা যুদ্ধ শেষ করতে চায়।’
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।