২৪ঘণ্টা অনলাইন : কয়েক বছর হল ব্যক্তিগত জীবনের নানা জটিলাতা নিয়ে প্রায়ই খবরের শিরোনামে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। বিশেষ করে তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অশ্লীল ভিডিও বানানো এবং তা বিক্রিসহ নানা জটিলতায় একাধিকবার আইনি মারপ্যাচে করেছেন তিনি। এরই মধ্যে নিজেদের অভিজাত রেস্তোরাঁ বন্ধের ঘোষণা দিলেন শিল্পা।
কিছুদিন আগেই তাদের বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণা মামলা করেন দীপক কোঠারি নামে মুম্বাইয়ের এক ব্যবসায়ী। যদিও মামলা হওয়ার বিষয়টি শিল্পা ও তার স্বামী আইনজীবীর মাধ্যমে অস্বীকার করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রেস্তোরাঁ বন্ধের খবর প্রকাশে কোনো রাখঢাক করেননি শিল্পা। মঙ্গলবার সামাজিক মাধ্যমে ‘বেসটিয়ান’ বন্ধের ঘোষণা দেন।
তিনি লেখেন, “এই বৃহস্পতিবার এক বড় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। আমরা মুম্বাইয়ের অন্যতম গন্তব্যস্থল ‘বাস্টিয়েন বান্দ্রা’কে বিদায় জানাতে চলেছি ওই দিন। এই রেস্তরাঁ আমাদের অসংখ্য সুখস্মৃতি দিয়েছে। অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তরাঁ। এই শহরের নিশিযাপনকে এক নতুন রূপ দিয়েছিল। এবার তাকে বিদায় জানানোর পালা।”
তবে সাদামাটাভাবে বন্ধ হচ্ছে না ‘বেসটিয়ান’। আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। শেষবারের মতো সবাই মিলে উদযাপন করতে চাচ্ছেন। এজন্য ‘বাস্টিয়েন’-এর সঙ্গে জড়িতদের শিল্পা করেছেন নিমন্ত্রণ।
রাজ-শিল্পার রেস্তোরাঁটির যাত্রা শুরু হয় ২০১৬ সালে। সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত ছিল ‘বেসটিয়ান’। হঠাৎ বন্ধের খবরে আবেগী হয়ে উঠেছেন মুম্বাইবাসী। মন্তব্যের ঘরে প্রকাশ পেয়েছে বিষয়টি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।