২৪ঘণ্টা অনলাইন : বিশেষজ্ঞরা বলছেন, ‘‘গ্লাইকোলিক অ্যাসিড ত্বককে হাইড্রেটেড রাখে, পিএইচ ব্যালান্স করে এবং ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে।’’ অনেকের আন্ডারআর্মে হাইপারপিগমেন্টেশনের সমস্যা থাকে, এই সমস্যা দূর করতে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন।
ঘামের দুর্গন্ধ দূর করতে ডিওডোরেন্ট হিসেবে কাজ করতে পারে গ্লাইকোলিক অ্যাসিড। ঘামের দুর্গন্ধ রোধে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহারে ডার্মাটোলজিস্টরাও পরামর্শ দিচ্ছেন। যেহেতু গ্লাইকোলিক অ্যাসিড মৃত কোষ দূর করতে পারে, সেহেতু আন্ডারআর্মে ব্যাকটেরিয়া জমতে পারে না।
আন্ডারআর্মের নিয়মিত যত্নে করণীয়
এক. প্রতিদিন পরিস্কার পানি এবং পছন্দের বডি ওয়াশ দিয়ে গোসল করে নিন। এতে এতে স্কিনে জমে থাকা ব্যাকটেরিয়া এবং ময়লা সহজে ধুয়ে যায়। ফলে আন্ডারআর্মের ত্বকও ভালো থাকে।
দুই. নিয়মিত আন্ডারআর্মের এক্সফলিয়েশন করুন। বিশেষ করে কালো জায়গায় পিগমেন্ট কম করতে এবং মৃত কোষগুলোকে দূর করতে এটি বেশ ভাল কাজ করে
তিন. আন্ডারআর্মে শেভিংয়ের পর ইনগ্রোন হেয়ার হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে গ্লাইকোলিক অ্যাসিড দিয়ে এক্সফোলিয়েট করলে এটি হওয়ার ঝুঁকি থাকে না।
চার. নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। অনেক সময় আন্ডার আর্মের শেভিং করতে করতে কালো দাগ বাজে রূপ নেয়, আন্ডারআর্ম আদ্র রাখা খুব দরকারি। সেজন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।