২৪ ঘন্টা অনলাইন : শুকনো মরিচ পুড়িয়ে বেটে তা দিয়ে রুই মাছের স্বাদ গরম ভাতে অতুলনীয়। রুই মাছের ঝাল বা ঝোল খেয়ে অরুচি হলে নতুন নতুন রান্নার প্রণালী খুঁজে বার করা হয় প্রায়ই। বিশেষ করে পুরনো দিনের যে সব রান্না রয়েছে, তা এখন হারিয়েই যেতে বসেছে। এর মধ্যেই একটি মরিচ পোড়া রুই। শুকনো মরিচ পুড়ে বেটে তা দিয়ে রুই মাছের স্বাদ বদলাতে রেঁধে দেখতেই পারেন।
মরিচ পোড়া রুই
উপকরণ: চার পিস রুই মাছ, ৩-৪টি শুকনো মরিচ, বড় ১টি পেঁয়াজবাটা, এক চামচ আদাবাটা, ১ চামচ আস্তজিরে, ১টি টমেটো টুকরো করে কাটা, আধ চামচ হলুদ গুঁড়ো,সর্ষের তেল, লবন স্বাদমতো
প্রণালী: মাছের টুকরোগুলি লবন-হলুদ মাখিয়ে রাখুন। এ বার শুকনো কড়াইয়ে শুকনো মরিচগুলি ভাল করে নাড়াচাড়া করে নিন। পোড়া গন্ধ বার হলে সেগুলি তুলে নিয়ে ঠান্ডা হতে দিন। অল্প পানি দিয়ে মরিচগুলি বেটে রাখুন। আদা, পেঁয়াজ, আস্তজিরে অল্প পানি দিয়ে বেটে নিন। মশলা বাটা হয়ে গেলে মাছগুলি ভাল করে ভেজে নিন। ওই তেলেই প্রথমে পোড়া মরিচের বাটা দিন। আঁচ কমিয়ে নাড়তে থাকুন। তাতে আদা-পেঁয়াজ-জিরে বাটা দিয়ে সামান্য লবন ও হলুদ দিয়ে কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে টমেটোকুচি দিয়ে ঢেকে দিন। মশলা কষে গেলে তাতে মাছভাজাগুলি দিয়ে অল্প পানি দিন। এই রান্না মাখা মাখা ঝোল হয়, তাই পানি বুঝে দিতে হবে। ঝোল শুকিয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতে পরিবেশন করুন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।