শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পুরস্কার জয়ের আনন্দে রানিকে অভিনব উপায়ে শুভেচ্ছা শাহরুখের

প্রকাশিত - ০২ সেপ্টেম্বর, ২০২৫   ১১:২৫ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রিয় বন্ধু রানিকে অভিনব উপায়ে অভিনন্দন জানালেন শাহরুখ। সুন্দর নাচের ভিডিয়ো শেয়ার করলেন অভিনেতা।

এ যেন তাঁদের দীর্ঘ বছরের স্বপ্নপূরণ। জাতীয় পুরস্কারের আনন্দ তাই জমজমাট ভাবে উদযাপন করলেন শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়। বলিউড সুপারস্টার শাহরুখকে দেখা গেল তাঁর ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার সহ-অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে পুরস্কার প্রাপ্তির আনন্দে সুন্দর মুহূর্ত কাটাতে। রানির সঙ্গে একটি সুন্দর ভিডিয়ো শেয়ার করেছেন শাহরুখ। যেখানে দেখা যাচ্ছে এই জুটি ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর ‘তু পহেলি তু আখরি’ গানে একটি সুন্দর নাচের ভিডিয়ো তৈরি করেছেন।

হাতের চোট এখনও সারেনি শাহরুখের। তারই মাঝে নাচের ছন্দে পা মেলালেন তিনি। রানিও তাঁর সঙ্গে জুটি বেঁধে তাল মিলিয়েছেন। ভিডিয়োর ক্যাপশনে, রানির জাতীয় পুরস্কার অর্জনের প্রশংসা করেছেন শাহরুখ। প্রিয় বন্ধুকে অভিনন্দন জানিয়ে স্বপ্নপূরণের কথা জানাতেও ভোলেননি অভিনেতা।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জাতীয় পুরস্কার, আমাদের দু’জনের জীবনেরই অধরা স্বপ্ন। যা এ বার পূরণ হয়েছে। তোমাকেও অনেক অভিনন্দন রানি। তোমাকে ভীষণ ভালোবাসি।’ দীর্ঘ বছর পরে তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি ভক্তেরাও। কেউ লিখেছেন, ‘সেই রাহুল এবং টিনার জুটি।’ আবার কারও মতে, ‘একফ্রেমে তাঁদের দেখব সত্যিই আশা করিনি।’ প্রসঙ্গত, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয়ের জন্য রানি মুখোপাধ্যায়কে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। যা তাঁর অভিনয় জীবনের প্রায় ৩০ বছরে প্রথম জাতীয় পুরস্কার বলা চলে।

অন্য দিকে, শাহরুখ খানও ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত। অভিনেতা বলেন, ‘জাতীয় পুরষ্কারে সম্মানিত হওয়া আমার জীবনের এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন অন্তরে ধরে রাখব।’ নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও। বললেন, ‘সত্যি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে আমার অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার প্রাপ্তিতে আমি অভিভূত। ৩০ বছরের কেরিয়ারে এটিই প্রথম জাতীয় পুরস্কার। একজন অভিনেতা হিসেবে, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। যাঁরা আমায় সম্মানিত করলেন, তাঁদের সকলকে ধন্যবাদ।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।