ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। আসছে পূজায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘দেবী চৌধুরানী’। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। আর সিনেমাটির ব্যস্ততার মাঝেও সামাজিক মাধ্যমে ঝড় তুলছেন এই নায়িকা।
নানা কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন শ্রাবন্তী। প্রায়ই ভিন্ন ভিন্ন রূপে ভক্তদের সামনে হাজির হন; এবারও তার ব্যতিক্রম হলো না। তাই প্রতিবারের মতো এবারও ভক্তদের চমকে দিয়ে নতুন লুকে হাজির হলেন এই নায়িকা।
সোমবার দুপুরে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেন শ্রাবন্তী; যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যেখানে মূলত শ্রাবন্তীর আকর্ষণী-আবেদনময়ী এই লুক মুগ্ধ করেছে ভক্তদের।
ছবিগুলোতে দেখা যায়, এদিন হালকা গোলাপি রঙের অফ-শোল্ডার পোশাকে ধরা দিয়েছেন শ্রাবন্তী। পোশাকটির বুকের দিকে রয়েছে কাজ এবং সাজসজ্জা। সঙ্গে খোলা চুল, বোল্ড মেকআপে ফুটে ওঠে স্নিগ্ধতা।
দেখা যায়, কখনো টেবিলের পাশে দাঁড়িয়ে হাতে শ্যাম্পেনের গ্লাস, কখনো বাতাসে উড়ছে খোলা চুল- ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় কিছু বোল্ড পোজ! যা ভক্তদের মন কাড়ার জন্য ছিলো যথেষ্ট।
ছবিগুলোর ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, ‘নিজেকে ভালোবাসাই সুখে থাকার প্রথম রহস্য।’ শ্রাবন্তীর এই ছবিগুলো দেখে মন্তব্যঘরে ভক্তরা ভালোবাসা আর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
তবে দিন কয়েক আগেও এমন গোলাপি আভায় ভিন্ন সাজে মুগ্ধতা ছড়িয়েছিলেন অভিনেত্রী। তখন তিনি পরেছিলেন গোলাপি রঙের একটি লেহেঙ্গা; খোলা চুল আর হালকা মেকআপে সেদিনও ছড়ান মুগ্ধতা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।