২৪ ঘণ্টা অনলাইন : দেখে বোঝা না গেলেও টুথব্রাশ ব্যবহার করার নির্দিষ্ট মেয়াদ রয়েছে। মুখের হাইজিন বজায় রাখতে নির্দিষ্ট সময় অন্তর টুথব্রাশ বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়।
দাঁতের সমস্যায় নাজেহাল। নিয়ম করে দাঁত মাজছেন। একের পর এক টুথপেস্ট বদলে ফেলছেন। কিন্তু সমস্যা যেমন থাকার তেমনই রয়েছে। মাউথ ওয়াশ ব্যবহার করেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না। অনেক সময়েই দেখা যায় দাঁতের সমস্যার উৎস টুথব্রাশ। প্রতিদিনই তা ব্যবহার করতে হয়। কিন্তু বদলানোর কথা চট করে মাথায় আসে না। চিকিৎসকরা বলছেন, দেখে বোঝা না গেলেও টুথব্রাশ ব্যবহার করার নির্দিষ্ট মেয়াদ রয়েছে। শুধু তাই নয়, মুখের হাইজিন বজায় রাখতে হলে নির্দিষ্ট সময় অন্তর টুথব্রাশ বদলে ফেলা উচিত।
আমেরিকার ‘সেন্টার ফর ডিজ়িজ় প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’-এর নির্দেশিকায় বলা হয়েছে প্রতি তিন থেকে চার মাস অন্তর টুথব্রাশ বদলে ফেলা উচিত। তবে এ প্রসঙ্গে আরও কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। যদি তিন-চারমাসের আগেই ব্রাশের ব্রিসলস শক্ত হয়ে বেঁকে যায়, তা হলে তৎক্ষণাৎ ব্রাশটি বদলে ফেলা প্রয়োজন।
ইদানীং অনেকেই পাওয়ার টুথব্রাশ ব্যবহার করেন। চিকিৎসকরা বলেন, মুখগহ্বরের হাইজিন বজায় রাখতে ১২ সপ্তাহ অর্থাৎ, তিন মাস অন্তর বৈদ্যুতিক টুথব্রাশের ব্রিসলসের অংশটি বদলে নিতে হবে।
এ ছাড়া জ্বরব্যধি সেরে ওঠার পরেও ব্যবহৃত, পুরোনো টুথব্রাশ ফেলে দেওয়াই শ্রেয়। পরিবারের কেউ যদি ভুলবশতঃ আপনার টুথব্রাশ ব্যবহার করে ফেলেন, তা হলে সঙ্গে সঙ্গে বদলে ফেলতে হবে টুথব্রাশ
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।