২৪ঘণ্টা অনলাইন : দূরে কোথাও বেড়াতে যাওয়ার সময় ব্যাগ গোছাতে গেলে বিপদে পড়তে হয়। ঠিকঠাক মতো সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য ৫-৪-৩-২-১ পদ্ধতি অনুসরণ করতে পারেন। জেনে নিন উপায়।
পোশাক
কোথায় যাচ্ছেন, কতদিন থাকবেন, কি কি পোশাক লাগবে এগুলো আগে ঠিক করুন। যেখানে যাচ্ছেন সেখানকার আবহাওয়া কেমন- এই বিষয় বিবেচনায় নিয়ে, মোট কথা প্রয়োজনের কথা মাথায় রেখে পোশাক গুছিয়ে নিন। সেক্ষেত্রে পোশাকের সংখ্যা যেন পাঁচের বেশি না হয়।
জুতা
কোথাও বেড়াতে যাচ্ছেন মানে, সেখানে কাছে-দূরে কোথায় যেতে হবে, ভাবুন। আপনি যাচ্ছেন অবসর উদযাপনে, সেই উদযাপনটা যাতে ভুল জুতার জন্য নষ্ট হয়ে না যায়। এক জোড়া জুতা পরে যাবেন। এরপর সেখানে গিয়ে পরার জন্য স্নিকার, স্যান্ডেল এবং জুতা নেবেন। যদি দুই জোড়া জুতা নিয়ে প্রয়োজন পুরণ হয় তাহলে চার জোড়া জুতা নেওয়ার কোনো প্রয়োজন নেই।
অন্যান্য জিনিস ৩
ধরুন— টুপি, ছাতা, বেল্ট, সানগ্লাসের মতো জিনিস খুবই প্রয়োজনীয়গুলো সঙ্গে রাখুন। তবে এই জিনিসগুলোর মধ্যে একটার বিকল্প আরেকটা খুঁজুন। যেমন টুপির বদলে সানগ্লাস নিতে পারেন।
ব্যাগ গোছানোর সময় খেয়াল করতে হবে একটি জিনিস যদি দুইটি প্রয়োজন পূরণ করে তাহলে সেই জিনিসটিকে প্রাধান্য দিতে পারেন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।