শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আপনার মুখের গড়ন বুঝে ভ্রু তুলুন, শারদীয়ায় সৌন্দর্য হবে নজরকাড়া

প্রকাশিত - ৩০ আগস্ট, ২০২৫   ০৮:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সুন্দর একজোড়া ভ্রু আপনার মুখমণ্ডলে এনে দিতে পারে অনন্য এক আবেদন। এটি আপনার চোখের আকার ও সৌন্দর্য ভাল ভাবে ফুটিয়ে তোলে। তাই ভ্রু-এর সঠিক আকার বেছে নেওয়া জরুরি, কারণ এটি আপনার মুখের গঠনকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু কোন মুখে মানাবে কেমন ভ্রু?

ডিম্বাকৃতি বা ওভাল মুখ: যদি আপনার মুখের গড়ন ডিম্বাকৃতি বা ওভাল হয়, তা হলে আপনার জন্য সফ্ট আর্চ-যুক্ত ভ্রু সবচেয়ে উপযুক্ত। এই ধরনের ভ্রু মুখের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নরম আর্চযুক্ত ভ্রু মুখের দৈর্ঘ্যকে কিছুটা কম দেখায় এবং আরও বেশি আকর্ষণীয় করে তোলে। 

গোলাকার মুখ: গোলাকার মুখের জন্য হাই আর্চ-যুক্ত ভ্রু বেছে নেওয়া উচিত। এটি মুখের গোলাকার ভাবকে কিছুটা কমিয়ে এনে মুখের দৈর্ঘ্য বাড়িয়ে তোলে। উঁচু আর্চ মুখের কোণগুলিকেও আরও স্পষ্ট করে। 

লম্বা মুখ: লম্বা মুখের জন্য ফ্ল্যাট আইব্রো সবচেয়ে মানানসই। এই ধরনের ভ্রু মুখের দৈর্ঘ্যকে কিছুটা ছোট দেখাতে সাহায্য করে। এটি মুখের অনুপাতকে আরও ভারসাম্যপূর্ণ করে তোলে। কোনও উঁচু আর্চ না থাকায় মুখ চওড়া দেখায়। 

বর্গাকার মুখ: বর্গাকার মুখের বৈশিষ্ট্য হল চওড়া কপাল এবং চোয়াল। এই ধরনের মুখের জন্য সফ্ট আর্চ-যুক্ত আইব্রো বা ভ্রু বেছে নেওয়া উচিত। কিছুটা বাঁকানো এবং আর্চযুক্ত আইব্রো মুখের কঠোর রেখাগুলিকে নরম করে তোলে।

হার্ট শেপ মুখ: যদি আপনার মুখের গড়ন হার্ট শেপের হয়, তা হলে নরম বাঁকানো বা গোলাকার আইব্রো বেছে নিন। এই ধরনের আইব্রো মুখের সরু চিবুক এবং চওড়া কপালকে ভারসাম্যপূর্ণ করে তোলে। খুব বেশি উঁচু আর্চ এড়িয়ে চলুন। 

ডায়মন্ড শেপ মুখ: হিরের আকারে মুখের গঠন? আপনার জন্য তবে নরম এবং সামান্য আর্চ-যুক্ত আইব্রো উপযুক্ত। এই ধরনের ভ্রু মুখের কোণগুলিকে নরম করতে সাহায্য করে এবং চোয়ালের হাড়কে কম তীক্ষ্ণ দেখায়। সামান্য বাঁকানো আইব্রো মুখের অনুপাতকে ঠিক রাখে। 

ভ্রু তোলার সময়কার সতর্কতা: অতিরিক্ত প্লাক করা থেকে বিরত থাকুন। আপনার মুখের গড়ন অনুযায়ী আকার বেছে নিন। পেশাদারের কাছে ভ্রু প্লাক করানোর চেষ্টা করুন। অতিরিক্ত সরু বা মোটা করাবেন না।

সঠিক শেপ কেন জরুরি: ভ্রু-র সঠিক আকার আপনার মুখের গঠনকে আরও সুন্দর করে তোলে, চোখকে আকর্ষণীয় দেখায় এবং আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। এটি আপনার আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়।

পুজোয় আকর্ষণীয় লুক: এই সহজ টিপ্‌সগুলি অনুসরণ করে পুজোর সময়ে আপনার মুখের গড়ন অনুযায়ী সঠিক আইব্রো প্লাক করুন। এটি আপনার মেকআপ লুকে এনে দেবে সম্পূর্ণতা এবং আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।