শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চোখে মুখে শোকের ছাপ, প্রিয় মানুষকে হারিয়ে শোকস্তব্ধ অল্লু অর্জুন

প্রকাশিত - ৩০ আগস্ট, ২০২৫   ০৭:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : একটা কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই অল্লু অর্জুনের পরিবারে শোকের ছায়া। এ বার কাছের মানুষকে হারালেন অভিনেতা পর্দার ‘পুষ্পা’। এই মুহূর্তে ভারতীয় সিনেমার অন্যতম সফল অভিনেতা অল্লু অর্জুন। যদিও ‘পুষ্পা ২’ মুক্তির পর একের পর এক ঝড় বয়ে গিয়েছে তাঁর উপর দিয়ে। জেলেও এক রাত কাটাতে হয়েছিল অভিনেতাকে। একটা কাটতে না কাটতেই আবার বিপদ। এ বার কাছের মানুষকে হারালেন অভিনেতা।

এই মুহূর্তে মুম্বইয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে তাঁর আগামী ছবির শুটিং করছেন অল্লু। কিন্তু এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে অভিনেতা ফিরে গেলেন হায়দরাবাদ। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা যায় অভিনেতাকে। একেবারে থমথমে মুখ। ঠাকুমা অল্লু কনকারত্নমের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। হায়দরাবাদেই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। অল্লুর তুতো ভাই, অভিনেতা রাম চরণও খবর পেয়ে সঙ্গে সঙ্গে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন। অল্লুর খুব কাছের ছিলেন তাঁর ঠাকুমা। যখন ‘পুষ্পা ২’ মুক্তির পর এক রাত জেলে কাটাতে হয় অল্লুকে, সেই সময় নাতি বাড়ি ফিরতেই নাতির নজর ছাড়ানোর মতো নানা নিয়ম সেরেছিলেন ঠাকুমা। স্বাভাবিক ভাবে এমন অবস্থায় শোকের ছায়া গোটা পরিবারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।