শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

প্রকাশিত - ৩০ আগস্ট, ২০২৫   ০৩:০৮ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নিজের ক্যারিয়ারে একের পর এক সাফল্য ভরিয়ে দিচ্ছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। সদ্যই আইএমডিবি প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় ৩য় স্থান অর্জন করে পাকিস্তানের জন্য গর্ব বয়ে এনেছেন এই ললিউড তারকা। এমন আবহে হানিয়াকে নিয়ে নেটিজেনদের যেমন প্রশংসা তেমন রয়েছে তার প্রতি মুগ্ধতাও! সম্প্রতি তার প্রকাশিত কিছু লুক ভিন্ন মাত্রা যোগ করল তাতে।

সদ্যই ইনস্টাগ্রামে তিনটি ছবিতে নিজেকে এক গ্ল্যামারাস-ভিন্ন লুকে ধরা দিলেন হানিয়া আমির। ছবিতে দেখা যায়, ঝলমলে গাঢ় মেরুন শেডের লং গাউন পরে তিনি হাজির হয়েছেন। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন আর শরীরের সঙ্গে মানানসই ফিট কাট; যা তার সাজে এনেছে বাড়তি আভিজাত্য।

এদিন তার চুলের স্টাইলেও দেখা গেছে ভিন্নতা। হালকা কার্ল করা খোলা চুল। এছাড়াও উজ্জ্বল মেকআপ ও স্টাইলিশ পোজে ভক্তদের মন জয় করেছেন এই তারকা। হানিয়ার এই ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ঝড় তোলে সামাজিক মাধ্যমে। ইতোমধ্যেই পোস্টটিতে লাখেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। ভক্তরাও মন্তব্যঘরে ভালোবাসা ঢেলে দিচ্ছেন।

উল্লেখ্য, হানিয়া সম্প্রতি বলিউডে পা রেখেছেন ‘সর্দারজি থ্রি’ ছবির মাধ্যমে। পাকিস্তানসহ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে ছবিটি। তবে পাকিস্তানের টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে কোটি ভক্তের প্রিয় হয়ে উঠেছেন এই তারকা। সামাজিক মাধ্যমেও রয়েছে তার ব্যাপক অনুসারী; বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৮০ লাখেরও বেশি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।