শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যশ-নুসরতের সম্পর্ক কোথায় দাঁড়িছে

প্রকাশিত - ২৯ আগস্ট, ২০২৫   ০৩:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত কয়েক দিনে টলিপাড়ায় খবর রটেছিল, ভাঙন ধরেছে তারকাজুটির সম্পর্কে। তাঁরা নাকি আলাদা থাকছেন। এমনকি, সম্প্রতি পুত্র ঈশানের জন্মদিনে যশকে দেখতে না পাওয়ায়, সেই বিচ্ছেদে প্রায় সিলমোহর দিয়ে দিয়েছিল নেটপাড়া।

সমস্ত জল্পনায় জল ঢাললেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। গত কয়েকদিনে টলিপাড়ায় খবর রটেছিল, ভাঙন ধরেছে তারকাজুটির সম্পর্কে। তাঁরা নাকি আলাদা থাকছেন। এমনকি, সম্প্রতি পুত্র ঈশানের জন্মদিনে যশকে দেখতে না পাওয়ায়, সেই বিচ্ছেদে প্রায় সিলমোহর দিয়ে দিয়েছিল নেটপাড়া। কিন্তু সবার মুখ বন্ধ করে ফের একসঙ্গে হাজির নুসরত ও যশ।

২৮ আগস্ট সন্ধেয় দু’জনেই একসঙ্গে একটি ছবি ভাগ করে নেন। নুসরতের পরনে নেটের শাড়ি। যশের পরনে স্যুট। দু’জনের সাজে রংমিলান্তি। নিন্দকদের খোঁচা দিয়ে তাঁরা লিখেছেন, “লোকজন নানা রকমের গল্প ফাঁদুক! আমরা বরং আমাদের দু’জনের গল্পে এই ভাবেই বাঁচি।” এই পোস্ট দেখে স্বস্তিতে যশ-নুসরতের অনুরাগীরা। বহু দিন পরে একসঙ্গে তারকাজুটিকে দেখে তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন পোস্টের মন্তব্যে বিভাগে।

সম্প্রতি এক সাক্ষাৎকারেই যশ ও প্রথম পক্ষের পুত্রকে নিয়েও কথা বলেছিলেন নুসরত। তিনি বলেছিলেন, “যশের বড় ছেলে খুব ভাল। ও আর ঈশান দুই ভাই। একসঙ্গে থাকে, ঘুমোয়। এমন অনেক সময় হয়, আমরা শুটিংয়ে গেলে বলে যাই, ভাইকে দেখে রাখিস। আমাদের দেরি হবে। ও দায়িত্ব নিতে জানে। আমার ছেলে, যশের বড় ছেলে, আমরা, একটা পরিবার তো!”

যশের থেকে কী কী শিখেছেন, তা নিয়েও খোলাখুলি আলোচনা করেছিলেন নুসরত। তিনি বলেছিলেন, “যশ সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলে না। খেয়াল করে দেখেছি, সেই জায়গায় আমি একসঙ্গে অনেক কিছু বলে ফেলি। ব্যক্তিজীবনের কথাও থাকে। পরবর্তী সময়ে কী বলব আর কী বলব না, সেটা ওর থেকে শিখেছি।” তারকা জুটিকে শেষ দেখা গিয়েছে ‘আড়ি’ ছবিতে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।