২৪ঘণ্টা অনলাইন : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল চাপাইবিলে মাছের উৎপাদন ও স্থানীয় জীববৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে ২৪০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এই উদ্যোগটি স্থানীয় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা এবং বেকার যুবকদের মৎস্য চাষে উৎসাহিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. শিরিন শারমিন খান। পোনা অবমুক্তকরণের সময় তাদের সাথে আরও উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, এবং স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মকর্তারা জানান, এই পোনা অবমুক্তকরণের মূল লক্ষ্য হলো চাপাইবিলের জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনা এবং মৎস্য চাষের মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করা। এর ফলে স্থানীয় মৎস্যজীবীরা উপকৃত হবেন এবং মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, চাপাইবিলের মতো জলাশয়গুলোকে টেকসই ব্যবস্থাপনার আওতায় আনার মাধ্যমে আমরা কেবল মৎস্য উৎপাদনই বাড়াতে পারব না, বরং স্থানীয় পরিবেশের ভারসাম্যও রক্ষা করতে পারব। আমরা আশা করছি, এই কার্যক্রম শিক্ষিত বেকার তরুণদের মৎস্য চাষে আগ্রহী করে তুলবে এবং তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. শিরিন শারমিন খান বলেন, এটি স্থানীয় মৎস্য চাষকে আরও লাভজনক করে তুলবে এবং আমিষের চাহিদা পূরণেও সহায়ক হবে। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এমন আরও কর্মসূচি বাস্তবায়িত হবে।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।