শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিয়ন ক্যাপিটালে প্রশাসক বসাল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত - ২৬ আগস্ট, ২০২৫   ০১:২৯ এএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  সমস্যাগ্রস্ত ইউনিয়ন ক্যাপিটালে প্রশাসক বসাল কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. ফেরদাউস হোসেনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রোববার কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত আদেশ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।

বিভিন্ন সূচকের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ২০টি আর্থিক প্রতিষ্ঠানকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করে। এই তালিকায় নাম রয়েছে ইউনিয়ন ক্যাপিটালের। প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স কেন বাতিল করা হবে না জানতে চেয়ে গত ২২ মে নোটিশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। সন্তোষজনক জবাব দিতে না পারায় এরই মধ্যে ৯টি প্রতিষ্ঠান বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো– পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। গত বৃহস্পতিবার গভর্নরের সম্মতি নিয়ে এসব প্রতিষ্ঠান অবসায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের রেজল্যুশন বিভাগে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত ইউনিয়ন ক্যাপিটালের এক হাজার ১৮৪ কোটি টাকা ঋণের বিপরীতে বন্ধকী সম্পত্তি রয়েছে মাত্র ১৮৩ কোটি টাকা। প্রতিষ্ঠানটির এক হাজার ১৩৬ কোটি টাকা বা ৯৫ দশমিক ৯২ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। আর ক্রমপুঞ্জিভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ২৬৬ কোটি টাকা। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে নেওয়া আমানতের এক হাজার ২৪ কোটি টাকা এবং অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের ১৬১ কোটি টাকা দীর্ঘদিন ধরে ফেরত দিতে পারছে না।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।