শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৫   ১২:১৬ এএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার জানিয়েছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ইসরাইল লেবাননের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত এবং বৈরুত তাদের অস্ত্র সমর্পণের পরিকল্পনা বাস্তবায়ন করলে দেশটি ‘ধাপে ধাপে’ তাদের সৈন্য প্রত্যাহার করে নেবে।জেরুজালেম থেকে এএফপি জানায়, গত বছর ইসরাইল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘটিত যুদ্ধের সময় থেকে লেবাননের সেনাবাহিনী দক্ষিণ অঞ্চলে মোতায়েন রয়েছে। তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করছে।

লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্রকরণে বাধ্য করার জটিল সমস্যার মোকাবিলা করছে। এ মাসের শুরুর দিকে লেবাননের মন্ত্রিপরিষদ সেনাবাহিনীকে চলতি  বছরের শেষ নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রেখেছে এবং বলছে, হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত এ হামলা চলবে। ইসরাইল এই অঞ্চলের পাঁচটি কৌশলগত এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।

নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্রকরণে ইসরাইল লেবাননকে সহযোগিতা করতে প্রস্তুত এবং উভয় দেশের  নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যতের জন্য একসাথে কাজ করতে চায়।বিবৃতিতে ইসরাইল লেবানন সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে।

হিজবুল্লাহ লেবাননে ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধের পর থেকে অস্ত্র বহন করছে। গত বছর ইসরাইলের সঙ্গে যুদ্ধের পর তারা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। এই মাসের শুরুতে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম তার গোষ্ঠীকে নিরস্ত্রকরণে লেবানন সরকারের পরিকল্পনা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।