বলিউড থেকে হলিউড— দুই জগতেই সমান জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তিনি আলোচনায় এসেছেন নতুন কোনো কাজের জন্য নয়, বরং সোশ্যাল মিডিয়ার রহস্যময় পোস্টের কারণে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘দ্য অফিস’ সিরিজের একটি দৃশ্য শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে লেখা ছিল— “কারও সঙ্গে প্রথম দিন দেখা হলেই বোঝা যায়, এটাই আসলে শেষ দেখা।” এই পোস্ট ঘিরেই জল্পনা শুরু—কার উদ্দেশে এমন মন্তব্য করলেন প্রিয়াঙ্কা?
এটাই প্রথম নয়। গত কয়েক দিনে প্রিয়াঙ্কা একের পর এক এমন পোস্ট দিচ্ছেন, যা অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। এর আগে তিনি লিখেছিলেন— “আমি সাধারণত খুবই ভালো এবং বুঝদার মানুষ। কিন্তু কেউ যদি আমাকে অসম্মান করে, তবে আমি তাকে জীবনের বাইরে ফেলে দিতে এক মুহূর্তও দেরি করি না। আমার জীবনে তাই মাত্র তিনজন বন্ধু।”
এই পোস্টের সময় বলিউড কিং শাহরুখ খান জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়েছিলেন। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, সেই মন্তব্য শাহরুখকে উদ্দেশ করেই করা। আর এখন নতুন পোস্টে ‘শেষ দেখা’র ইঙ্গিত মেলায় গুঞ্জন আরও জোরদার হয়েছে।
বলিউডে একসময় প্রিয়াঙ্কা–শাহরুখ খানের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা যেত। শোনা যায়, গৌরী খানের আপত্তির কারণেই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই সময় থেকেই নাকি ধীরে ধীরে প্রিয়ঙ্কা বলিউড থেকে সরে গিয়ে হলিউডে নিজের ক্যারিয়ার গড়তে শুরু করেন। পরে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সংসারও গড়ে তুলেছেন ‘দেশি গার্ল’।
তবে এসব গুঞ্জনের বাইরে এখনো সবচেয়ে বড় প্রশ্ন— প্রিয়াঙ্কা আসলে কাকে উদ্দেশ করে লিখছেন? তার রহস্যময় পোস্টগুলো কি শুধুই মজার রসিকতা, নাকি ব্যক্তিগত জীবনের ইঙ্গিত— তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর আলোচনা
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।