শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু শরীর নয়, মনও ভালো আছে

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৫   ১০:০২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ছোট পরিবার। বাবা-মা দিনরাত ব্যস্ত অফিসে। পরিচারিকার ভরসায় সন্তান। সে না পায় বন্ধু আর না পায় মা-বাবার সান্নিধ্য। তার ফলে অনেক সময় আজকালকার খুদেরা একাকীত্বে ভোগে। হাজার ব্যস্ততার মাঝে বাবা-মায়েরও তা নজর এড়িয়ে যায়। শুধুমাত্র শারীরিক সুস্থতার দিকেই খেয়াল রাখেন তাঁরা। সঠিক অভিভাবকত্বে শিশুর মন ভালো আছে কিনা, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন। শিশুকে পরখ করতে রোজ রাতে করুন এই ৫ প্রশ্ন।

প্রথম প্রশ্ন: সারাদিনে তুমি কী করলে?
শিশু সারাদিন স্কুলে কী করল, বন্ধুদের সঙ্গে কী করল, কী খেলা করল – সেসব জানার চেষ্টা করুন।
কেন এই প্রশ্ন করবেন? তার ফলে জানতে পারবেন শিশু সারাদিনে কী করল আর কী করল না। আপনার সঙ্গে সন্তানের বন্ধন আরও দৃঢ় হবে।

দ্বিতীয় প্রশ্ন: তোমার আজ কোনও কারণে দুঃখ হয়েছে?
শিশুরা কখনও কখনও তাদের মনের কথা মুখে প্রকাশ করতে চায় না। তাই তাদের জিজ্ঞাসা করা প্রয়োজন। শিশুর থেকে জানতে চান কোনও কারণে সে দুঃখ পেয়েছে কিনা কিংবা কারও উপর রেগে গিয়েছে কিনা।
কেন এই প্রশ্ন করবেন?
শিশুর সঙ্গে রাগ, দুঃখ-সহ নানা আবেগ নিয়ে কথা বললে আপনাদের দু’জনের সম্পর্ক আরও শক্তপোক্ত হবে। সে বুঝতে পারবে সমস্যায় পড়লে আপনি তার পাশে অবশ্যই থাকবেন।

তৃতীয় প্রশ্ন: আজকে ঘটে যাওয়া কোনও ঘটনার পরিবর্তন চাও?
শিশুকে জিজ্ঞাসা করুন আজ তোমার সঙ্গে ঘটা কিছু বদল করতে চাও কিনা। তাতে আপনি বুঝতে পারবেন ওর কিছু খারাপ লেগেছে কিনা।
কেন এই প্রশ্ন করবেন?
এই প্রশ্নের ফলে শিশুর মধ্যে মন্দ-ভালোর বিভাজন ক্ষমতা জন্মাবে।

চতুর্থ প্রশ্ন: আগামিকাল কী করবে?
শিশুর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে সে মনে মনে এরটি রুটিন তৈরি করবে। তাতে তার মধ্যে দিনলিপি তৈরির প্রবণতা তৈরি হবে।
কেন এই প্রশ্ন করবেন?
তার ফলে সে প্রাথমিকভাবে ছকে নিতে পারবে কী কী আগামিকাল করতে হবে। নির্দিষ্ট সময়সূচিও স্থির করতে পারবে।

পঞ্চম প্রশ্ন: তুমি কি মনে করছো, আমরা ব্যস্ত বলে অবহেলিত?
এই প্রশ্নের জবাবে শিশু তার মনের কথা খুলে বলতে শিখবে। উত্তর যদি হ্যাঁ হয় তবে তাকে কিছুটা সময় দিন। বোঝান আপনার বা খুদের বাবার চাকরি ঠিক কতটা প্রয়োজন। আর যদি উত্তর না দেয়, তবে ভাবনার প্রয়োজনীয়তা নেই।
কেন এই প্রশ্ন করবেন?
শিশুর মনে আপনি কিংবা তার বাবা সম্পর্কে ঠিক কী ধারণা রয়েছে, সে সম্পর্কে সম্যক ধারণা তৈরি হবে আপনার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।