শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বর পরবর্তী দুর্বলতা কমাবে চিকেন স্যুপ

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৫   ১১:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  জ্বর হলে শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। জ্বরের সঙ্গে অনেক সময় বমি ও ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দেয়। এই সময় ইলেকট্রোলাইট ব্যালান্স এর জন্য চিকেন স্যুপ খাওয়া ভালো। চিকিৎসকেরা বলেন ‘‘চিকেন-ভেজিটেবল স্যুপ জ্বর পরবর্তী দুর্বলতা কমাতে পারে।’’ চিকেন স্যুপ থেকে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি–অক্সিডেন্ট পাওয়া যায়। এই স্বাস্থ্যকর পদ ঘরেই তৈরি করে নিন। 

উপকরণ: 
চিকেন ব্রেস্ট: ২৫০ গ্রাম
ডিম: ১টি
কর্ন ফ্লাওয়ার: ৩ চা চামচ
গোলমরিচের গুঁড়া: আধা চা চামচ
আদা-রসুন বাটা: ১ চা চামচ
লবণ: স্বাদ মতো
সয়াবিন তেল: ১ চা চামচ
গাজর: ১/৩ কাপ (কিউব করে কাটা)
চিলি সস: ২ চা চামচ
সয়াসস: ২ চা চামচ
টমেটো সস: ১ টেবিল চামচ
টেস্টিং সল্ট: ১/৪ চা চামচ
লেবুর রস: কয়েক ফোঁটা  

প্রথম ধাপ: প্রথমে একটি বাটিতে ডিম ফেটিয়ে রাখুন। আরেকটি বাটিতে কর্ন ফ্লাওয়ার গুলে নিন ১/৩ কাপ পানি দিয়ে। 

দ্বিতীয় ধাপ: এ পর্যায়ে চুলায় ৪ কাপ পানি দিয়ে মুরগির বুকের মাংস, গাজরের টুকরা, আদা-রসুন বাটা, লবণ, সয়াবিন তেল ও গোলমরিচের গুঁড়া দিয়ে দিন। চুলার আঁব মিডিয়াম লোতে রাখুন। ১৫ মিনিটের মতো জ্বাল করার পরে চিকেন সেদ্ধ হয়ে গেলে পানি থেকে মাংস তুলে কুচি করে একই পানিতে দিয়ে দিন। এবার এতে সয়াসস, চিলি সস ও টমেটো সস দিয়ে নেড়ে নিন। ১ মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিন। তারপর কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ আবারও একটু নেড়ে ধীরে ধীরে দিয়ে দিন। এক মিনিট পর ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে দিয়ে দিন। 

তৃতীয় ধাপ: টেস্টিং সল্ট দিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিন। লেবুর রস দিয়ে নেড়ে পরিবেশন করুন গরম গরম। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।