শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শোনার উপকারিতা

প্রকাশিত - ১৯ আগস্ট, ২০২৫   ১১:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : স্ত্রীর সাথে যোগাযোগ উন্নত করার প্রথম টিপস হলো, তিনি কী বলছেন তা শুনতে শেখা। তিনি যে চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করছেন তার প্রতি মনোযোগ দেওয়া, তার কথা এবং তার শারীরিক ভাষা উভয়ই বোঝার চেষ্টা করা। কারণ মনোযোগ দিয়ে কথা শোনার অভ্যাস শুধুমাত্র আপনার স্ত্রীর সাথে সংযোগ উন্নত করতে সাহায্য করবে না বরং আপনার চারপাশের অন্যদের প্রতি আরও কীভাবে সহমর্মী ও ধৈর্যশীল হতে হয়, তা শিখতেও সাহায্য করবে।

সমস্যা সমাধানের উপায় খুঁজে পাবেন
অনেক সময় কথা বলতে বলতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এমন কয়েকটি শব্দ বেছে নিন যা কঠিন মুহূর্তে বিরতি নিয়ে সহায়তা দেবে। যেমন একটু পরে কথা বলি, ঠান্ডা হও ইত্যাদি। সচেতনভাবে কথার মাঝে অন্য কথা নিয়ে আসুন। যাতে আলোচনা ঘুরে যায়। স্ত্রী যদি চিৎকার করে বা কঠিন কথা বলতে শুরু করে তাহলে সে কথা বলা থামানো না পর্যন্ত আপনি চুপ থাকুন, বিরতি নিন। এই অভ্যাস আপনার অভিসে মানিয়ে নিতেও সহায়তা দেবে।

সম্পর্কে থাকা মানে সীমানাহীন হওয়া নয়
স্ত্রীকে আপনি যা বলতে চান, তা আপনার বক্তব্যের প্রথমভাগে রাখুন। তবে একবার ভেবে নেবেন ওই কথা দুইজনের আলোচনা এগিয়ে নেবে নাকি আঘাত করবে। আঘাত করার আশঙ্কা থাকলে আলোচনার শেষ দিকে আপনার মূল বক্তব্য বলুন। ধরা যাক, তিনি কঠিন কোনো কথা আপনাকে শুনিয়েছেন, সন্দেহ প্রকাশ করেছেন—তাকে প্রশ্ন করুন সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য যা মনে আসে তাই বলা কতটা বিপদজনক হতে পারে?

আপনার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডানোর উপায় খুঁজে পাবেন
ধরা যাক আপনার স্ত্রী আপনাকে কোনো অভিযোগ দিয়েছে। আপনি সময় নিন, কিছুক্ষণ ভাবুন। এরপর আপনি আসলেই দোষী কিনা বুঝবেন। যদি দোষ না থাকে তাহলে আপনার যুক্তি উপস্থাপনের আগে বলুন যে, ‘তুমি যা বুঝেছো তা হলো…’। এবার তাকে বলতে দিন। সে তার ভুল বুঝতে পারলে সহমর্মীতা দেখান। আপনার ভুল থাকলে ক্ষমা চেয়ে নিন। 

অন্যকে বুঝতে পারবেন
যে কাউকে ঠিকঠাক বোঝার উপায় হলো তার জায়গায় নিজেকে, নিজের অবস্থানকে ভাবা।  দুইজনের সম্পর্কে কখন জটিলতা তৈরি হচ্ছে, কখন  স্বাভাবিক থাকছে এগুলো বুঝুন। এতে যোগাযোগ সহজ হবে। 

যত্নশীল হতে পারবেন
স্ত্রীর ভালোলাগা মন্দলাগাগুলো বুঝে ওঠার চেষ্টা করুন। তার ভালোলাগা বিষয়গুলোর যত্ন নিন। এতে দেখবেন দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে,অন্যদের সঙ্গেও সহজে মানিয়ে নিতে পারছেন। 
সূত্র: ম্যারেজ অবলম্বনে 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।