শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি পর্যায়ে আমদানি হচ্ছে ১৫ লাখ মেট্রিক টন চাল-ডাল-চিনি

প্রকাশিত - ১৭ আগস্ট, ২০২৫   ০৯:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : অভ্যন্তরীণ বাজারে নিত্য পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে চাল, মসুর ডাল ও চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বেসরকারি পর্যায়ে ৫ লাখ মেট্রিক টন চাল (সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙ্গা দানা বিশিষ্ট) আমদানির সুপারিশ করে অনুমতির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪ লাখ ৬১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল (সুগন্ধী চাল ব্যতীত) এবং ৩৯ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চাল আমদানির জন্য আবেদনকৃত ২৪২টি আবেদনের অনুকূলে গত রোববার (১০ আগস্ট) বাণিজ্য সচিব বরাবর এ চিঠি পাঠানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, চাল আমদানির ক্ষেত্রে আমদানিকারকদের ৫টি শর্ত পালন করতে হবে। এগুলো হচ্ছে- আমদনিকারকদেরকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে; আমদানিকৃত চালের পরিমাণ-গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রক-কে অবহিত করতে হবে; বরাদ্দের অতিরিক্ত ‘ইমপোর্ট পারমিট’ (আইপি) ইস্যু/জারি করা যাবে না; আমদারিকৃত চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না এং আমদানিকৃত চাল বস্তায় বিক্রি করতে হবে।

এদিকে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ৫ লাখ মেট্রিক টন মসুর ডাল ও ৫ লাখ মেট্রিক টন চিনি আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।‘সিনকস অটোমেশন টেকনোলজিস লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের অনুকূলে গত বুধবার (১৩ আগস্ট) এ অনুমোদন দেওয়া হয়েছে।প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়েছে- জানিয়ে মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যমান ‘আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪’ অনুযায়ী বাণিজ্যিক ভিত্তিতে এলসি’র মাধ্যমে মসুর ডাল ও চিনি ইত্যাদি পণ্যের আমদানি অবাধ।

অনুমোদন পত্রে বলা হয়েছে, মসুর ডাল ও চিনি অবাধে আমদানিযোগ্য পণ্য। এমতাবস্থায় এলসি’র মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে ৫ লাখ মেট্রিক টন মসুর ডাল ও ৫ লাখ মেট্রিক টন চিনি আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের আন্তর্জাতিক মান এবং বিএসটিআই’র নির্ধারিত মান পরিপালন সাপেক্ষে আমদানি করা যেতে পারে।

 


 


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।