শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৫   ১০:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : হাঁসের মাংসে বেশি মাত্রায় কোলেস্টেরল এবং ফ্যাট আছে। এই মাংস শক্তির ভালো উৎস হিসেবে কাজ করে। একই সঙ্গে যাদের রক্তস্বল্পতা  আছে তাদের জন্য বিশেষ উপকারী।  কারণ হাঁসের মাংসে  থায়ামিন, আয়রন, জিংক, ভিটামিন বি৬, ফসফরাস এবং ম্যাগনেশিয়াম পাওয়া যায়। 

পুষ্টিবিদদের পরামর্শ, ‘‘হাঁসের মাংস খাওয়ার ক্ষেত্রে ৬০ গ্রাম অর্থাৎ ২ টুকরো হাঁসের মাংসে খাওয়াটাই সুষম হবে।’’ নিয়ম মেনে হাঁসের মাংস খেয়ে  উপকারিতা পেতে পারেন। জেনে নিন কীভাবে রান্না করবেন হাঁসের মাংসের ভুনা।

উপকরণ:
হাঁসের মাংস: ১ কেজি
পেঁয়াজকুচি: ১ টেবিল চামচ
পেঁয়াজবাটা: ১ টেবিল চামচ
মরিচের গুঁড়া: ১ টেবিল চামচ
হলুদের গুঁড়া: ১ চা–চামচ
আদাবাটা: ১ টেবিল চামচ
রসুনবাটা: ১ টেবিল চামচ
ধনেগুঁড়া: ১ চা–চামচ
জিরাবাটা: ১ চা–চামচ
গরমমসলার গুঁড়া, জায়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, মৌরি গুঁড়া: ১ চা–চামচ করে
এলাচ, দারুচিনি, তেজপাতা, লং, গোলমরিচ: ২টি করে
কাজুবাদামবাটা: এক টেবিল চামচ
কাঠবাদামবাটা: ১ টেবিল চামচ
নারকেল দুধ: ১ কাপ
কাঁচা মরিচ: কয়েকটি
লবণ স্বাদমতো,: তেল পরিমাণমতো

প্রথম ধাপ

শুরুতে একটি পাত্রে  তেল গরম করে তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ ফোড়নে পেঁয়াজকুচি নেড়ে ভেজে নিন। এ পর্যায়ে পেঁয়াজবাটা দিয়ে নেড়ে দিন। তারপর মরিচ, হলুদের গুঁড়া দিয়ে নেড়ে বাকি সব মসলা দিয়ে দিন। এবার এতে একটু পানিতে কষিয়ে নিন।

দ্বিতীয় ধাপ    

মসলা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া হাঁসের মাংস দিয়ে নাড়ুন।  তারপর কিছুসময় কষিয়ে নিন। এবার পানি দিয়ে ঢেকে দিন।

তৃতীয় ধাপ

মাংস কষানো হয়ে গেলে নারকেল দুধ দিয়ে নেড়ে কাজুবাদাম ও কাঠবাদামবাটা দিন। কাঁচা মরিচ ছড়িয়ে কষিয়ে নিন।

শেষ ধাপ

সব শেষে মাংসের ঝোল গা মাখা মাখা হয়ে এলে এতে এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, মৌরি গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। 

২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।