শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়মিত করলা খেলে যেসব উপকার পাবেন

প্রকাশিত - ১৪ আগস্ট, ২০২৫   ১১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যারা প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে চান, তারা নিয়মিত করলা খেতে পারেন। করলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো বার্ধক্যের লক্ষণ হ্রাস করে। এছাড়া করলার খাদ্য উপাদান শরীর থেকে দূষিত পদার্থ বের করে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। ক্যালোরি কম এবং ফাইবার বেশি পরিমাণে পাওয়া যায় করলায়। ফলে নিয়মিত সবজিটি খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। 

করলা ত্বকের যেসব উপকার করে    

করলা ত্বক উজ্জ্বল করে

করলা ত্বক থেকে দূষিত পদার্থ ও ধুলো-ময়লা দূর করে

করলা ব্রণের দাগ দূর করে

এই সবজি ত্বকে বয়সের ছাপ যেমন- ফাইন লাইনস এবং রিঙ্কেলস প্রতিরোধ করে

করলা ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে

করলায় থাকা খাদ্য উপাদান সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে বাঁচায়

করলা একটি স্বাস্থ্যকর খাবার। ত্বকের যত্ন নেওয়া ছাড়াও এই সবজি স্বাস্থ্যেরও যত্ন নেয়। এই খাবার খেলে নানা রকম স্বাস্থ্য উপকারিতাও পাওয়া যায়।

ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে
ইনসুলিনের ভারসাম্য রক্ষায় এবং প্রাকৃতিকভাবে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করার ঘরোয়া প্রতিকার হিসেবে করলা বেশ ভালো। রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে এই সবজির জুড়ি নেই। 

পুষ্টিগুণে ভরপুর
করলাতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, পটাসিয়াম, ফোলেট এবং আয়রনসহ প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ। যার ফলে প্রতিদিন সবজিটি খেলে দূরে থাকা যায় অনেক রোগ থেকে।

অ্যান্টিঅক্সিডেন্টের অন্যতম উৎস

করলাতে রয়েছে ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনল। শক্তিশালী এই দুই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে পারে। এই উপাদান দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে। এছাড়া উন্নত বিপাকীয় স্বাস্থ্য নিশ্চিত করে এরা।

কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে
করলায় থাকা উচ্চমানের ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে হজমে সহায়তা করে। 

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে 
উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধি করে করলা। ফলে অন্ত্রের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। 

হার্ট ভালো রাখে 
কিছু গবেষণায় দেখা গেছে, করলা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। এতে হৃদরোগের ঝুঁকি কমে।

ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে
করলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বায়োঅ্যাকটিভ যৌগগুলো নির্দিষ্ট ধরনের ক্যান্সার থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

ডিটক্সিফিকেশন
করলাতে রয়েছে ডিটক্সিফাইং বৈশিষ্ট্য রয়েছে। এটি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 
করলায়  থাকা  ভিটামিন এবং খনিজ, বিশেষ করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা উন্নত করতে পারে।

চোখ ভালো রাখে 
করলায় থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করতে পারে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।