২৪ঘণ্টা অনলাইন : ঝুম বৃষ্টির দিনে খিচুড়ি, পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে দুই, তিন টুকরা মুচমুচে বেগুন ভাজা পেলে খাবারটা বেশ উপভোগ্য হয়। কিন্তু সমস্যা হলো বেগুন ভাজার পরেই নেতিয়ে যায়। আপনি চাইলে বেগুন ভাজার সময় একটি নিয়ম মানতে পারেন এতে বেগুন ভাজার পরে দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে।
উপকরণ
বেগুন: ১টি
আরো পড়ুন:
রবীন্দ্রনাথের প্রিয় রেসিপি ‘চিংড়ি মালাইকারি’
রবীন্দ্রনাথের প্রিয় রেসিপি ‘চিংড়ি মালাইকারি’
আপেল দিয়ে চা বানিয়েছেন? তিন ধাপে বানিয়ে নিন আপেলের চা
আপেল দিয়ে চা বানিয়েছেন? তিন ধাপে বানিয়ে নিন আপেলের চা
চালের গুঁড়া: আধা কাপ
হলুদ গুঁড়া: ১ চা চামচ
মরিচ গুঁড়া: ১ চা চামচ
জিরা গুঁড়া: আধা চা চামচ
লবণ: পরিমাণ মতো
তেল: প্রয়োজন মতো
প্রথম ধাপ
শুরুতে বেগুন গোল কিংবা লম্বা করে কেটে নিন। তারপর কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখুন। এতে বেগুন ভাজার পরেও রং কালো হবে না। এবং সহজে এর ভেতরে লবণ ও অন্যান্য মসলা ঢুকবে। এবার বেগুনের টুকরাগুলো থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে বেগুনের টুকরার এপিঠ ওপিঠে ভালোভাবে মাখিয়ে নিন।
দ্বিতীয় ধাপ
এবার প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম করুন। এতে বেগুনের টুকরাগুলো দিন। এবার অল্প আঁচে এপিঠ ওপিঠ উল্টে ভেজে নিন।
তৃতীয় ধাপ
বেগুনের রং লালচে হয়ে এলে নামিয়ে কিচেন টিস্যুর ওপর রাখুন। তারপর ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে পরিবেশন করুন।
উল্লেখ্য, চালের গুঁড়া মিশিয়ে নেওয়ার জন্য বেগুন ভাজা দীর্ঘসময় মুচমুচে থাকবে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।