২৪ঘণ্টা অনলাইন : ডায়েট নিয়ে সমাজমাধ্যমে নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসে। অনেকেই না জেনে-বুঝে তা অনুসরণ করেন। তার ফলে অজান্তেই নানা ক্ষতি হতে পারে। ডায়েটের ক্ষেত্রে কয়েকটি ‘ভাইরাল’ প্রবণতা সম্পর্কে সতর্ক হওয়া উচিত। তার মধ্যে কোনটি উপকারী এবং কোনটি অপকারী, তা জানা থাকলে শরীর সুস্থ থাকবে।
১. অনেকেই ওজন কমানোর জন্য দিনের একটা বড় সময় উপোস করে থাকেন। কিন্তু নিয়মিত দিনের একটা বড় সময় উপোস করে থাকলে তার জন্য নির্দিষ্ট ডায়েট চার্টের প্রয়োজন। তাই পরিকল্পনাহীন ডায়েট করা উচিত নয়।
২. সম্প্রতি ‘অ্যালকালাইন ওয়াটার’ নিয়েও নিয়মিত চর্চা হচ্ছে। এই ধরনের জলের মধ্যে বিভিন্ন খনিজ উপাদান প্রবেশ করিয়ে পানীয় জলের পুষ্টিগুণ বৃদ্ধি করা হয়। সাধারণ জলের তুলনায় এই জলের বোতলের দামও বেশি। অ্যালকালাইন যুক্ত জল ডায়েট থেকে বাদ দেওয়া যেতে পারে।
৩. সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দাবি করা হয়, পেটের স্বাস্থ্য বজায় রাখতে কাঁচা ডিম উপকারী। কাঁচা ডিম অনেক সময়ে হজমের সমস্যা তৈরি করতে পারে। কারণ কাঁচা ডিমের মধ্যে জীবাণু থাকতে পারে। তাই প্রোটিন বা অন্যান্য পুষ্টিগুণের জন্য ডিম সেদ্ধ বা রান্না করে খাওয়াই ভাল।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।