শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৫০-এ  যেন চির তরুণী শিল্পা শেট্টি

প্রকাশিত - ১২ আগস্ট, ২০২৫   ০৯:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বয়স সংখ্যা মাত্র, প্রমাণ করেছেন বহু অভিনেত্রী। পঞ্চাশ পেরিয়েও ফিট, সুন্দরী এমন নায়িকার সংখ্যা কিন্তু কম নয়। ভাবছেন, গ্ল্যামার জগতে যা সহজ, দৈনন্দিন জীবনে তা নয়? তা হলে বদল আনুন খাদ্যাভ্যাসে, বলছেন দিল্লির পুষ্টিবিদ লভনীত বাটরা। সমাজমাধ্যমে যথেষ্ট জনপ্রিয় তিনি। পুষ্টিবিদ্যার উপর বইও লিখেছেন তিনি।

লভনীত একটি পোস্টে বলছেন, উজ্জ্বল এবং সুন্দর ত্বকের চাবিকাঠি লুকিয়ে সঠিক খাদ্যাভ্যাসে। তারুণ্য ধরে রাখার মন্ত্রটি হল ভিটামিন সি। ত্বকের পক্ষে ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যালের সঙ্গে মোকাবিলা করতে, পিগমেন্টশন (কালো ছোপ বা দাগ) কমাতে একাই একশো ভিটামিনটি। ত্বকের ঔজ্জ্বল্য হারিয়ে যায় ফ্রি র‌্যাডিক্যাল বেড়ে গেলে।

আমলকি
ভিটামিন সি, ই এবং নানা প্রকারে খনিজে পূর্ণ আমলকি শুধু হজমে সহায়ক নয়, চুল এবং ত্বকের জন্যও ভীষণ উপকারী। ১০০ গ্রাম আমলকিতে মেলে ২৫২ মিলিগ্রাম ভিটামিন সি। ফলে দিনে কয়েক টুকরো আমলকি খেলেই শরীর প্রয়োজনীয় ভিটামিন সি পাবে। অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় আমলকি ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যালের সঙ্গে লড়াই করতেও সক্ষম।

পেয়ারা: ১০০ গ্রাম পেয়ারায় মেলে ২১৪ মিলিগ্রাম ভিটামিন সি। কয়েক টুকরো ফল খেলেই দৈনন্দিন ভিটামিনের চাহিদা পূরণ সম্ভব। ডায়াবেটিকেরাও এই ফল খেতে পারেন। ফাইবার সমৃদ্ধ ফলটি পেটের জন্যও ভাল। ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে খাদ্যতালিকায় রাখুন পেয়ারা।

ক্যাপসিকাম
সব্জি হিসাবে খাওয়া হয় ক্যাপসিকাম। ১০০ গ্রাম ক্যাপসিকামে ১২৩ মিলিগ্রাম ভিটামিন সি মেলে। এতে রয়েছে বিটা ক্যারোটিন, যা ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। কোলাজেন সংশ্লেষে ভিটামিন সি-এর ভূমিকা থাকে।

সজনেপাতা
সজনেগাছের পাতা এখন ‘মোরিঙ্গা পাউডার’ নামে প্যাকেটজাত হয়ে দেশে-বিদেশে বিক্রি হয়। ১০০ গ্রাম সজনেপাতায় ১০৮ মিলিগ্রাম ভিটামিন সি মেলে। এতে থাকা পলিফেনল ত্বক উজ্জ্বল করতে, কালচে ছোপ দূর করতে সাহায্য করে।

পুষ্টিবিদ বলছেন, এই সমস্ত খাবার ত্বকের অন্যতম উপযোগী প্রোটিন কোলাজেন সংশ্লেষে সাহায্য করে। কোলাজেনের পরিমাণ কমে যায় বলেই বয়স হলে ত্বক কুঁচকে যেতে শুরু করে, বলিরেখা দেখা দেয়। পেয়ারায় থাকা উপাদান কালচে দাগছোপ বা পিগমেন্টশন (ত্বকে মেলানিন রঞ্জকের আধিক্যের ফলে রঙের বদল) দূর করতে সাহায্য করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।