শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
হুমকির পর সংলাপের আহ্বান

সিন্ধু পানি বণ্টন নিয়ে উত্তেজনা

প্রকাশিত - ১২ আগস্ট, ২০২৫   ০৯:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সংঘটিত জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে দায়ের করে সিন্ধু চুক্তি স্থগিত করে। ওই হামলায় পাকিস্তানের জঙ্গিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ভারত এ সিদ্ধান্ত নেয়। হামলার মাত্র কয়েক দিনের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এক প্রকার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোও ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।

তবে, এই হুঁশিয়ারির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তান সরকার থেকে এসেছে ভিন্ন সুরের বার্তা। সোমবার পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ভারতকে সিন্ধু চুক্তি দ্রুত কার্যকর করার অনুরোধ জানায়।

পাক বিদেশ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “সিন্ধু পানিচুক্তি কার্যকর করার বিষয়ে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ভারতের প্রতি অনুরোধ জানাচ্ছি যেন তারা অবিলম্বে এই চুক্তি স্বাভাবিকভাবেই কার্যকর করা শুরু করে এবং চুক্তির বাধ্যবাধকতা পূরণ করে।” পাকিস্তান আরও উল্লেখ করেছে, ৮ আগস্ট সিন্ধু চুক্তি নিয়ে সালিশি আদালতের রায়কে তারা স্বাগত জানায়, যেখানে বলা হয়েছে, ভারতকে নদীগুলোর পানি পাকিস্তানের ব্যবহারের জন্য ছাড়তে হবে। তবে ভারত এই সালিশি আদালতের কাজকে স্বীকৃতি দেয়নি।

১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু চুক্তির মাধ্যমে সিন্ধু, বিতস্তা ও চন্দ্রভাগার নদীর পানির ব্যবস্থাপনা নিয়ে দ্বিপাক্ষিক সমঝোতা হয়েছিল। বিপাশা, শতদ্রু ও ইরাবতীর পানি সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণে থাকলেও সিন্ধু নদী ও এর শাখাগুলোর পানির প্রায় ৭০ শতাংশ পাকিস্তানের ব্যবহারের জন্য বরাদ্দ ছিল। ভারত এই পানি সেচ, বিদ্যুৎ উৎপাদন এবং মাছ চাষের জন্য সীমিত পরিমাণে ব্যবহার করতে পারে।

এর আগে রবিবার ফ্লোরিডার টাম্পায় অনুষ্ঠিত এক শিল্পপতি আয়োজিত নৈশভোজে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হুমকিস্বরূপ বলেন, “আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে যাচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব।” তিনি আরও বলেন, “ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি হবে, আমরা ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব।”

অন্যদিকে, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেন, “ভারত সরকারের কিছু পদক্ষেপ পাকিস্তানের ক্ষতিসাধন করছে। তাই পাকিস্তানের জনগণের উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।”

মুনিরের কঠোর হুমকির পরও ইসলামাবাদ থেকে আসা এই আবেদন নতুন আলোকে তুলে ধরেছে দুই দেশের মধ্যকার পানি বিরোধ ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন। দীর্ঘদিন ধরেই সিন্ধু চুক্তি নিয়ে উত্তেজনা থাকলেও এবার একদিকে কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে সংলাপের আহ্বান দুই দেশের সম্পর্কে জটিলতা আরও বাড়িয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।